Lok Sabha Election 2024: অভিষেকের কেন্দ্রে বড় পদক্ষেপ কমিশনের! সরলেন আনন্দপুর থানার ওসি

Lok Sabha Election 2024: নির্বাচনের আবহে ফের বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। দুই ওসিকে সরিয়ে দেওয়ার নির্দেশ। অভিযোগের ভিত্তিতে আনন্দপুর ও ডায়মন্ড হারবারের ওসিকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। এমনকি তাঁরা যাতে কোনও নির্বাচনের কাজে যুক্ত না থাকে সেই বার্তাও দেওয়া হয়েছে।

অন্যদিকে এই দুই থানার জন্য তিনজন আধিকারিকের নামও চাওয়া হয়েছে। আর তা কমিশনের আঞ্চলিক দফতরের সিইওকে জমা দিতে বলা হয়েছে। লোকসভা নির্বাচনের মধ্যেই (Lok Sabha Election 2024) কমিশনের (Election Commission of India) এহেন পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Lok Sabha Election 2024

বলে রাখা প্রয়োজন, আজ শুক্রবার যে দুই থানার ওসিকে সরানো হয়েছে তার মধ্যে রয়েছে ডায়মণ্ডহারবার।ডায়মণ্ডহারবার লোকসভা আসন থেকে এবারও প্রার্থী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট যত এগচ্ছে ততই চড়ছে পারদ। গত কয়েকদিন আগে ডায়মণ্ডহারবারে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তা সামলানো নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি ডায়মন্ড হারবারের ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলে বিজেপি। এরপরেই নির্বাচন কমিশনের পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে আনন্দপুর থানা এলাকায় এক বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ ওঠে। কসবা বিধানসভা এলাকর আনন্দপুরে এই ঘটনা ঘটে। ঘটনায় অভিযোগের তির ওঠে স্থানীয় তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের। এই বিষয়ে স্থানীয় পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে নির্বাচন কমিশনে নির্দিষ্ট তথ্য দিয়ে অভিযোগ জানায় বিজেপি। এরপরেই কমিশনের পদক্ষেপ।

যদিও আনন্দপুর ও ডায়মন্ড হারবারের ওসিকে ঠিক কেন সরানো হল সে বিষয়ে কমিশনের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে উপরক্ত দুই কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এর আগে রাজ্য পুলিশের ডিজিকে সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। এমনকি নির্বাচন প্রক্রিয়া চলাকালীন মুর্শিদাবাদ পুলিশ সুপার সহ একাধিক প্রশাসনে বদল করা হয়। পক্ষপাতিত্বের অভিযোগে কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দুই আধিকারিককেও সরিয়ে দেওয়া।

বলে রাখা প্রয়োজন, সপ্তম দফা অর্থাৎ ১লা জুন বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) নির্বাচন রয়েছে। আর তার আগেই কমিশনের (Election Commission of India) পদক্ষেপ। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+