ওসি-র বিরুদ্ধেই ধর্ষণের হুমকির অভিযোগ, আতঙ্ক মহম্মদবাজারে, তদন্তে ডিএসপি

খোদ ওসির বিরুদ্ধেই উঠেছে বালিঘাটে কর্মরত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। বীরভূমের মহম্মদ বাজারের ওসি-র বিরুদ্ধে সেই ধর্ষণ-হুমকির তদন্ত শুরু করলেন ডিএসপি-ডিএনটি আনন্দ সরকার।

কলকাতা, ২৩ মার্চ : খোদ ওসির বিরুদ্ধেই উঠেছে বালিঘাটে কর্মরত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। বীরভূমের মহম্মদ বাজারের ওসি-র বিরুদ্ধে সেই ধর্ষণ-হুমকির তদন্ত শুরু করলেন ডিএসপি-ডিএনটি আনন্দ সরকার। তিনি এলাকায় গিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন। ওসি-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বালিঘাটে স্থানীয়দের কাজে ফেরানোর আশ্বাস মিলেছে, ডিএসপি-র কাছ থেকে।

বালিঘাটের কাজ নিয়ে বিবাদের জেরে স্থানীয় মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর এই অভিযোগ ওঠে খোদ ওসি-র বিরুদ্ধেই। সেই অভিযোগ নিয়ে পুলিশের বড় কর্তাদের শরণাপন্ন হয়েছিলেন এলাকাবাসী। অভিযোগ জানিয়েছিলেন মহম্মদবাজার থানার ওসি-র বিরুদ্ধে। সেই তদন্তেই বীরভূমে জেলা পুলিশর তরফে নিয়োগ করা হয় ডিএসপি আনন্দ সরকারকে।

ওসি-র বিরুদ্ধেই ধর্ষণের হুমকির অভিযোগ, আতঙ্ক মহম্মদবাজারে, তদন্তে ডিএসপি

মহম্মদবাজারের নরসিংহপুরের বালিঘাটে বালি তোলা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। বুধবার এলাকায় গিয়ে সরেজমিনে তদন্ত করে আসেন ডিএসপি। অভিযোগ, ঘাট মালিকদের স্বার্থ রক্ষা করছে খোদ পুলিশই। স্থানীয় থানার সঙ্গে ঘাট মালিকদের যোগসাজোশ রয়েছে। ঘাট মালিকদের হয়ে তাই হুমকি দিচ্ছেন পুলিশ কর্তারাই। খোদ থানার ওসি-র এহেন ভূমিকায় এলাকায় নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+