ফেসবুকে অশালীন মন্তব্য, আত্মঘাতী কিশোরী

আত্মহত্যা
কলকাতা, ২৬ জুন: আবার সেই ফেসবুক! আবার অকালে ঝরে গেল একটি প্রাণ!

ফেসবুকে 'বন্ধু' অশালীন মন্তব্য পোস্ট করায় লজ্জায় আত্মঘাতী হল এক ষোড়শী। অভিযোগ পেয়েই গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম ফয়জল ইমাম খান। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার পর্ণশ্রীতে।

স্থানীয় সূত্রে খবর, পর্ণশ্রীতে থাকত ওই কিশোরী। এ বার মাধ্যমিক পাশ করেছিল। সদ্য একাদশ শ্রেণীতে ভর্তিও হয়েছিল। ফেসবুক নিয়ে অনেকক্ষণ সময় কাটাত। সেই সুবাদেই আলাপ হয় অপরিচিত ফয়জল ইমাম খানের সঙ্গে। প্রথমে হাই, হ্যালো। তার পর মেয়েটির 'ফ্রেন্ড লিস্ট'-এ জায়গা পায়। কিছুদিন আগে হঠাৎই যুবকটি ওই কিশোরীর ফেসবুকের ওয়ালে একটি কুরুচিকর মন্তব্য পোস্ট করে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আবার অনেকে খারাপ কথা লেখে। আর এর ফলেই মানসিকভাবে তীব্র আঘাত পায় ওই কিশোরী।

মঙ্গলবার কিছু কেনাকাটা করতে বাবা, মা আর দিদি বেরিয়েছিল। রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে দেখে দোতলার ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছে তাদের আদরের ছোটো মেয়ে। সুইসাইড নোটে লিখে গিয়েছে, কেন সে আত্মঘাতী হল। সংশ্লিষ্ট যুবকের যেন সাজা হয়, তার আকুতি জানিয়েছে। প্রমাণ হিসাবে নোটটি তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই যুবক আগেও এমন ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ফেসবুকের জেরে এমন ঘটনা ক্রমশ বাড়তে থাকায় উদ্বিগ্ন পুলিশ কর্তারা। এই ঘটনায় পর্ণশ্রী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+