বৃহস্পতিবার থেকে বিধানসভায় শুরু শপথগ্রহণ পর্ব, এদিন শপথ নেবেন যেসব তারকা সদস্যরা
নির্বাচনের (election) ফল বেরিয়ে গিয়েছে। এবার শপথ গ্রহণের পালা। এদিন থেকেই শপথগ্রহণের পর্ব শুরু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে একাধিক ভাগে বিধানসভায় (assembly) শপথগ্রহণ (oath) করানো হবে। এদিন শপথ গ্রহণ করার কথা রয়েছে
নির্বাচনের (election) ফল বেরিয়ে গিয়েছে। এবার শপথ গ্রহণের পালা। এদিন থেকেই শপথগ্রহণের পর্ব শুরু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে একাধিক ভাগে বিধানসভায় (assembly) শপথগ্রহণ (oath) করানো হবে। এদিন শপথ গ্রহণ করার কথা রয়েছে অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী তারকা প্রার্থীর। শপথ গ্রহণ করাবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়।

ভাগে ভাগে বিধায়কদের শপথ
বৃহস্পতি ও শুক্রবার দুটি করে ভাগে হবে শপথগ্রহণের অনুষ্ঠান। বৃহস্পতিবার প্রথমভাবে ৭৪ জন এবং দ্বিতীয় ভাগে ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। শুক্রবার প্রথমভাবে ৭৪ জন এবং দ্বিতীয় ভাগে আরও ৭৪ জন সদস্য শপথ নেবেন। আর যেসব নবনির্বাচিত বিধায়ক করোনায় আক্রান্ত, তাঁরা পরে শপথ নেবেন বলে জানা গিয়েছে।

প্রথমদিনে শপথ কলকাতা ও দুই ২৪ পরগনার বিধায়কদের
এদিন কলকাতা ও দুই ২৪ পরগনার বিধায়করা শপথ নেবেন বলে জানি গিয়েছে। এতদিন বিধানসভার নৌসর আলি কক্ষে শপথগ্রহণের অনুষ্ঠান হয়ে এসেছে। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে বিধানসভার অধিবেশন কক্ষেই শপথগ্রহণের অনুষ্ঠান করা হচ্ছে। আগে ৩-৪ জন বিধায়ক একসঙ্গে শপথ নিতেন, এবার ২০-২৫ জন করে বিধায়ক শপথ নেবেন। এদিন তারকা সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন হেভিওয়েট সদস্যও শপথ নেবেন বলে জানি গিয়েছে।

শপথ নেবেন তারকারা
তারকা সদস্যদের মধ্যে এদিন যাঁরা শপথ নেবেন, সেই তালিকায় রয়েছেন তৃণমূলের তরফে রয়েছেন রাজচক্রবর্তী, অদিতি মুন্সি, চিরঞ্জিত চক্রবর্তী, লাভলি মৈত্র, মনোজ তিওয়ারি, বিদেস বসু, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, জুন মালিয়া এবং বীরবাহা হাঁসদা। অন্যদিকে এই তালিকায় রয়েছেন বিজেপির তরফে হিরণ চট্টোপাধ্যায় এবং অশোক দিন্দাও।

কবে অধিবেশন সিদ্ধান্ত নেয়নি সরকার
এতদিন পর্যন্ত সাধারণভাবে সদস্যরা শপথ নেওয়ার একসপ্তাহের মধ্যেই বিধানসভা অধিবেশন বসত। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে কবে থেকে অধিবেশন বসবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications