Nusrat Jahan: ইডির দফতরে নুসরত জাহান, তাঁকে জেরা করতে কোন প্রশ্নপত্র প্রস্তুত রেখেছেন তদন্তকারীরা
অবশেষে নির্ধারিত সময়েই ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। আজ সকাল ১১টার মধ্যে তাঁকে ইডির দফতরে হাজিরা দেওয়ারক নোটিস পাঠানো হয়েছিল। সেই সময়ের আগেই তিনি পাম অ্যাভিনিউর বাড়ি থেকে বেরিয়ে যান।
অভিনেত্রী সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোিট টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। গড়িয়া হাটের একটি রিয়েল এসস্টেট কোম্পানির ডিরেক্টর থাকাকালীন তিনি এই প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গিয়েছে। প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ইডির দফতরেও সকাল থেকে তৎপরতা তুঙ্গে রয়েছে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে সিজিও কমপ্লেক্স। তৃণমূল সাংসদকে জেরা করতে প্রশ্নমালাও তৈরি করে রেখেছেন ইডির আধিকারীকরা। সূত্রের খবর তিন পাতার প্রশ্ন মালা তৈরি করা হয়েছে।
তার মধ্যে অন্যতম হল রিয়েল এসস্টেট কোম্পানির ডিরেক্টর হওয়ার সময় চুক্তি পত্র কি ছিল। তিনি তা জানতেন কিনা। তিনি যে ঋণ নেওয়ার কথা বলেছিলেন তাতে কত পরিমান সুদ দিয়েছিলেন। কোন শর্তে ঋণ নিয়েছিলেন তিনি।
যদিও প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নুসরত জাহান দাবি করেছিলেন তিনি কোনও প্রতারণার সঙ্গে জড়িত নন। তিিন সংস্থার ডিরেক্টর থাকাকালীন সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন মাত্র। সেই টাকা তিনি সুদে আসলে ফিরিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেছিলেন নুসরত জাহান।
যদিও বিজেপি নেতা শঙ্কু দেব পন্ডা অভিযোগ করেছিলেন নুসরত জাহান সেই সংস্থার প্রতারণার সঙ্গে জড়িত এবং সেখান থেকে টাকা নিয়ে পাম অ্যাভিনিউর ফ্ল্যাট কিনেছিলেন তিনি। শঙ্কুদেব পণ্ডার অভিযোগের প্রেক্ষিতেই এই মামলার তদন্ত শুরু করে ইডি।












Click it and Unblock the Notifications