অসুস্থ ৮৫ বছরের বৃদ্ধাকে মারধরের জের! গ্রেফতার অভিযুক্ত নার্স

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অসুস্থ বৃদ্ধাকে বিছানায়। আর তাঁকে সেবার করতে গিয়ে, সপাটে গালে থাপ্পড় কাষিয়ে দিচ্ছেন নার্স। ঘটনার আকস্মিকতা অনেককেই অবাক করেছে। আর শহর কলকাতার বুকে এই নির্মম ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে নার্সকে।

অসুস্থ ৮৫ বছরের বৃদ্ধাকে মারধরের জের! গ্রেফতার অভিযুক্ত নার্স

বৃদ্ধাকে দেখভালের জন্য রাখা হয়েছে নার্স। আর সেই নার্সের হাতেই নিগৃতা অসুস্থ শয্যাশায়ী বৃদ্ধা। সেবাধর্মে ব্রতী এক নার্সের হাতে এমন নিগৃহীত হওয়ার ঘটনা অবাক করেছে সকলকে। গাঙ্গুলিবাগানের এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে কর্তব্যরত নার্স সংযুক্তা পাইককে। প্রসঙ্গত, বছর দুয়েক আগে বৃদ্ধার ব্রেন স্ট্রোক হয়। তারপর থেকেই তিনি শয্যাশায়ী। বৃদ্ধা মায়ের দেখভালের জন্য বড় ছেলে উত্তম সাহা ওই নার্সকে নিযুক্ত করেন। তবে নার্সের এমন আচরণ সিসিটিভি ধরা পড়ায় হতবাক তিনিও।

উত্তম সাহা জানান, বেশ কিছুদিন ধরেই তাঁরা লক্ষ্য করছিলেন যে বৃদ্ধার গায়ে কালশিটের দাগ। আর তা ঘিরেই সন্দেহ জাগতে থাকে। উত্তমবাবু জানান, গত ৪ মাস ধরে এই নার্স কাজ করছিলেন তাঁর বাড়িতে। আর তার জেরেই এমন ঘটনা ঘটতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+