রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত নার্স, নতুন করে আক্রান্ত ১৩ জন
রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত নার্স, নতুন করে আক্রান্ত ১৩ জন
রাজ্যে এই প্রথম কোনও চিকিৎসাকর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। নাগেরবাজারে একটি হাসপাতালে ভর্তি করেছেন করোনা সংক্রামিত নার্স। তিনি বিমানবন্দর এলাকার বাসিন্দা। উদ্বেগের বিষয় তাঁর সাম্প্রতিক কালে বিদেশ সফরের কোনও রেকর্ড নেই। এতেই উদ্বেগ বেড়েছে িচকিৎসকদের। গোষ্ঠি সংক্রমণের আশঙ্কা করছেন তারা। যদিও কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছে েখনও ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।

এদিকে আজ নতুন করে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ১৩ জন। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। লকডাউন বজায় রাখতে আরও কড়া হয়েছে প্রশাসন। গতকাল করোনায় মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। করোনা সংক্রমণে প্রথমে ৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন চিকিৎসকরা। ঠিক তার দেড়ঘণ্টা পরেই মুখ্য সচিব জানিয়ে দেন সাত নয় ৩ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। বাকি চারজন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্যগোপনের অভিযোগ করেছে সিপিএম এবং বিজেপি। লকডাউন সুনিশ্চিত করতে আরও তৎপর হয়েছে প্রশাসন। রাজ্যবাসীকে অকারণে বাড়ির বাইরে না বেরনোর অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তরফেও লকডাউন রক্ষায় কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications