Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রানাঘাট কাণ্ডে লুধিয়ানা থেকে গ্রেফতার ৪ বাংলাদেশী

কলকাতা, ১ এপ্রিল : রানাঘাটে ৭২ বছরের সিস্টার গণধর্যণ কাণ্ডে যুক্ত চার বাংলাদেশীকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। রানাঘাট কাণ্ডের পর পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে তারা পাঞ্জাবের লুধিয়ানার গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ।

এইচার বাংলাদেশীকে জেরা করে অন্যান্য অপরাধীদের কথা জানতে চাইছে পুলিশ। পশ্চিমবঙ্গের সিআইডির একটি দল এই চার বাংলাদেশীকের নিজেদের হেফাজতে নিতে চাইছে। [রানাঘাট সিস্টার ধর্ষণ কাণ্ড : বাংলাদেশ যেতে চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের]

রানাঘাট কাণ্ডে লুধিয়ানা থেকে গ্রেফতার ৪ বাংলাদেশী

রানাঘাট কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬

এই চার বাংলাদেশীর গ্রেফতারির সঙ্গে রানাঘাট কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। গত সপ্তাহেই এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছিল।[রানাঘাট ধর্ষণ কাণ্ড : ২ জনকে গ্রেফতার করল সিআইডি]

মহম্মদ সালিম নামের এক অভিযুক্তকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে গোপাল সরকার নামে আর একজনকে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়। এই দুজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জেরা করে অন্যান্য অভিযুক্তদের প্রসঙ্গে সূত্র জোগাড়ের কাজ শুরু করা হয়।

সিআইডি সূত্রে ওয়ানইন্ডিয়াকে জানানো হয় রানাঘাটের গোটা ঘটনায় মোট ৭ জন্য যুক্ত ছিলেন। মঙ্গলবার ৪ জনের গ্রেফতারের পর ধৃতের সংখ্যা ৬ হয়েছে। আরও একজন অভিযুক্তকে খুব শীঘ্রই ধরা যাবে বলে আশাবাদী সিআইডি।

প্রত্যেকেই বাংলাদেশী নাগরিক

রানাঘাট কাণ্ডে এখনও পর্যন্ত যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা প্রত্যেকেই বাংলাদেশী নাগরিক। উত্তর ২৪ পরগনা থেকে ধৃত গোপাল সরকারও বাংলাদেশের বাসিন্দা। ২০০২ সালে বাংলাদেশ থেকে পালিয়ে এসে বাংলায় বসবাস শুরু করে। এবং রংশিল্পী হিসাবে কাজ করতে শুরু করে।

গোপাল সরকারের বাড়িতেই অন্যান্য অভিযুক্তরাও আশ্রয় পেয়েছিল। এ খবরের সত্যতা স্বীকার করেছেন গোপালের স্ত্রীও। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের শণাক্ত করেছেন ওই মহিলা।

সিআইডির তরফে জানানো হয়েছে ডাকাতির উদ্দেশ্য নিয়েই রানাঘাটের ওই কনভেন্টে ঢুকেছিল অভিযুক্তরা। সিস্টার বাধা দেওয়ায় তাঁর গণধর্ষণ করা হয়। অভিযুক্তদের জেরা করে মিলন ভাই নামে এক ব্যক্তির নামও জানতে পেরেছে সিআইডি। এই মিলন ভাইই এই ডাকাতিক ছক কষেছিল। তবে এই মিনলভাই বাংলাদেশের বাইকে থাকে বলেও খবর পেয়েছে সিআইডি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+