শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ, বদলে যাচ্ছে প্ল্যাটফর্মের নম্বর

শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ, বদলে যাচ্ছে প্ল্যাটফর্মের নম্বর

বদলে যাচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্মের বেশ কয়েকটি নম্বর। বেশ কিছু প্ল্যাটফর্মের নম্বর যেমন বদলে যাচ্ছে, তেমনি বেশ কিছু প্ল্যাটফর্মের নম্বর একই থাকছে। মূলত সিরিজ তুলে দিয়ে তা নম্বরে পর্যবসিত করা হচ্ছে যাতে যাত্রীরা চট করে বুঝে যেতে পারেন। এই বদলের জেরে এখন শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখা মিলিয়ে মোট প্ল্যাটফর্মের সংখ্যা দাঁড়াচ্ছে ২১।

শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ, বদলে যাচ্ছে প্ল্যাটফর্মের নম্বর

আসলে শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা ২১ টি কিন্তু নম্বর ছিল ১৪ টি ,এবার সেই কারণেই এই লক ডাউনের মধ্যে প্ল্যাটফর্ম নম্বরে বদল করা হবে শিয়ালদহতে। এখন লক ডাউন, তাই বদল হতে কোনও বাধা নেই, তাই রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে।

কোথাও ৯, ৯ এ, ৯ বি, ৯ সি, আবার কোথাও ১৪, ১৪ এ, ১৪ বি, ১৪ সি। এভাবে প্ল্যাটফর্ম সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল আর এভাবেই এ বি সি বৃদ্ধি পাচ্ছিল। স্বাভাবিক ভাবেই অ্যানাউন্সমেন্ট হলে অনেকটাই অসুবিধার মধ্যে পরতে হত। এবার সেই কারণেই যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে রেল দপ্তর সূত্রে। এবার থেকে যে নম্বরে বদল ঘটানো হবে। উত্তর, দক্ষিণ ও মধ্য শাখা মিলিয়ে মোট ২১ টি প্ল্যাটফর্ম আছে শিয়ালদহতে।

রেল সূত্রের জানা গিয়েছে, এবার থেকে ১এ চিহ্নিত হবে ১ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে আর ১ নম্বর প্ল্যাটফর্ম চিহ্নিত হবে ১এ হিসাবে। ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের নম্বর অপরিবর্তিত থাকছে। ৪এ চিহ্নিত হচ্ছে ৫ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে ও ৫ নম্বর প্ল্যাটফর্ম চিহ্নিত হল ৬ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে। এই হিসাবেই ৬ হল ৭, ৭ হল ৮, ৮ হল ৯ এবং ৯ হল ১০ নম্বর প্ল্যাটফর্ম।

৯সি এবার থেকে চিহ্নিত হবে ১১ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে। একই ভাবে ৯বি হল ১২, ৯এ হল ১৩ ও ৯ডি হল ১৪ নম্বর প্ল্যাটফর্ম। এই ১ থেকে ১৪ এই প্ল্যাটফর্ম গুলি থাকছে শিয়ালদা উত্তর শাখায়। বাকি ১৫ থেকে ২১ থাকছে শিয়ালদা দক্ষিণ শাখায়। ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মের নতুন নম্বর দেওয়া ইলেক্ট্রনিক্স ডিসপ্লে বোর্ডেও এই ব্যবস্থা জারি হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+