বাড়ল মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা! অ্যাডমিট কার্ড নিয়ে বড় বার্তা পর্ষদের

দীর্ঘদিনের রেওয়াজ ভাঙতে চলেছে এবার! মাধ্যমিকের থেকে এবার উচ্চ মাধ্যমিকে বেশি পরীক্ষার্থী বসতে চলেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবার প্রায় সাত লাখ পরীক্ষার্থী মাধ্যমিক দেবে।

দীর্ঘদিনের রেওয়াজ ভাঙতে চলেছে এবার! মাধ্যমিকের থেকে এবার উচ্চ মাধ্যমিকে বেশি পরীক্ষার্থী বসতে চলেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবার প্রায় সাত লাখ পরীক্ষার্থী মাধ্যমিক দেবে। এমনটাই পর্ষদ সূত্রে খবর। কিন্তু এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার প্রায় সাড়ে ৮ লাখ পরীক্ষার্থী বসতে চলেছে। অর্থাৎ মাধ্যমিকের থেকে অনেক বেশি পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকে। আর এই ঘটনায় নজিরবিহীন বলে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু কেন এমন হল

কিন্তু কেন এমন হল

মূলত মাধ্যমিকে যতজন পরীক্ষার্থী পাশ করেন তারাই উচ্চ মাধ্যমিকে বসে। কিন্তু এবার সম্পূর্ণটাই উলাটপুরাণ হয়ে গিয়েছে। এক ধাক্কায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বেড়ে গিয়েছে মাধ্যমিকের থেকে। এজন্যে যদিও করোনার সময়কেই দায়ী করা হচ্ছে। গত দুবছর সংক্রমণের আশঙ্কায় পরীক্ষা হয়নি। সবাইকেও কার্যত ঢালাও পাশ করিয়ে দেওয়া হয়। ক্লাস ৯ এবং এবং ১০ এর পরীক্ষার নম্বর খতিয়ে দেখা হলেও আদৌতে সবাইেও পাস করানো হয়। আর তাতেই এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

১৩ ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড

১৩ ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড

অন্যদিকে আগামী ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে বলে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। তবে ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার্থীরা স্কুল থেকেই অ্যাডমিট কার্ড নিতে পারবে বলে জানা যাচ্ছে। তবে যদি অ্যাডমিট কার্ডে সমস্যা থাকে তাহলে তা ২০ ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপর কোনও অভিযোগ নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুলগুলিকে কি করা যাবে আর কি না সেই সংক্রান্ত নির্দেশিকা ঝোলানোর কথা বলা হয়েছে। মূলত অবগত করতেই এই সিদ্ধান্ত বলে মত পর্যবেক্ষকদের।

সিসিটি ভি থেকে অ্যাপ! একাধিক ব্যবস্থা থাকবে

সিসিটি ভি থেকে অ্যাপ! একাধিক ব্যবস্থা থাকবে

তবে সুষ্ট এবং শান্তিপূর্ণ ভাবে যাতে মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় সেদিকেই নজর পর্ষদের। ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে তিনটে পর্যন্ত। প্রশ্নপত্র ১৫ মিনিট আগে দেওয়া হবে। তবে স্কুলে কোনও অভিভাবককে ঢুকতে দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে। তবে নিরাপত্তা নিয়ে কড়া ব্যবস্থা থাকছে। যেমন সিসিটিভি নজরদারি। এছাড়াও থাকছে নয়া একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই কার্যত নজরদারি করা হবে বলে খবর। অন্তত কখন প্রশ্নপত্র খোলা হচ্ছে, তা দেওয়া হচ্ছে সমস্ত কিছু অ্যাপের মাধ্যমেই নজরদারি চলবে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+