Dengue in West Bengal: উপসর্গ না থাকলেও করাতে হবে রক্তপরীক্ষা! ডেঙ্গুতে রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে আট
Dengue in West Bengal: বর্ষা শুরু হতেই ডেঙ্গুর বাড়বাড়ন্ত বাংলায়! ইতিমধ্যে কয়েকটি জেলাতে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। যা রীতিমত উদ্বেগ বাড়িয়েছে রাজ্যের। আর এর মধ্যেই ফের মৃত্যু ডেঙ্গুতে। তাও আবার কলকাতে। মৃত ব্যক্তির নাম অণিমা সর্দার ( ৪৫) বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরেই ওই মহিলা এমআর বাঙ্গুরে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। যদিও ইতিমধ্যে ডেঙ্গু নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, মৃত অণিমা গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। প্রথমে বিদ্যাসাগর স্টেট জেনারেলে ভর্তি করা হয়। এরপর পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়াতে বাঙ্গুরে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গি হেমারজিক ফিভারে আক্রান্ত হয়েছিলেন। এবং শকে চলে গিয়েছিলেন। যদিও সরকারি ভাবে ডেঙ্গু নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হচ্ছে না। এমনকি ঠিক কতজন আক্রান্ত এবং মৃত্যু হল তাও জানানো হচ্ছে না। যদিও গত কয়েকদিনে বেসরকারি ভাবে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে।
এই অবস্থায় দফায় দফায় বৈঠক করছেন প্রশাসনিক আধিকারিকরা। গোটা পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন খোদ মুখ্যসচিব। এমনকি বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিমও। অন্যদিকে আমডাঙায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই জেলায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই অবস্থায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। হাসপাতালে ঠিক মতো পরিকাঠামো নিয়ে বলে বিধায়ককে অভিযোগ জানান রোগীর আত্মীয়রা। এমনকি বাইরে থেকে রক্ত পরীক্ষা করিয়ে আনতে বলা হচ্ছে। এমনকি ডেঙ্গুর চিকিৎসাও ঠিক মতো করা হচ্ছে না বলেও অভিযোগ।
যদিও ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গু নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে ২ দিন ধরে জ্বর, মাথার যন্ত্রণা, গায়ে হাত-পায়ে ব্যথা থাকলে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে। এছাড়াও যদি লাল র্যাশ দেখা যায় তাহলেও টেস্ট করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকাতে। অনেকই সময় মুখ-নাক থেকেও রক্তক্ষরণ হচ্ছে। আর তা হলেও টেস্ট করানোর কথা বলা হচ্ছে।












Click it and Unblock the Notifications