Sandeshkhali: সন্দেশখালিতে ঘুরছে রোবট, জানেন NSG- এই বিশেষ যন্ত্র কী কাজ করে?
শাহজাহানের ডেরায় উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। তাতে বিস্ফোরকও রয়েছে। প্রথমে সিবিআই তল্লাশিতে গিয়েছিল। তারপরেই সেখানে এনএসজিকে। NSG যেখানে যায় সেখানে সাধারণ কোনও কিছু থাকে না। মূলত বড় কিছু ঘটনা ঘটলেই এনএসজি সেখানে পৌঁছয়।
কাজেই সন্দেশখালিতে NSG পৌঁছে যাওয়াকে সহজ করে দেখছে না কেউই। সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে উদ্ধার হয়েছে ১০ থেকে ১৫টি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। জানা গিয়েছে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার হয়েছে। গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে। জওয়ানরা তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে।

কিছুক্ষণ পরেই সেখানে নিয়ে আসা হয় একটি রোরর্ট। একটি স্বয়ংক্রিয় রোবট। সেটি তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে পাঠানো হয়। এনএসজি জওয়ানরাই সেটি পরিচালনা করেন। সন্দেশখালি কেন বাংলার অনেকেই এই প্রথম এই যন্ত্রটি দেখল। এর আগে কখনও এই ধরনের যন্ত্র দেখেননি কেউ।
কি এই রোবট?
NSG জওয়ানরা যে যন্ত্রটি নিয়ে এসেছে সন্দেশখালিতে সেটি একটি রোবট। স্বয়ংক্রিয় রোবট। যেটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। রোবর্টটির নাম দক্ষ বা Daksh। চার চাকার এই রোবর্টটি। এটির কাজ হল বিপজ্জন বস্তু বের করে আনা। পুরোটাই ব্যাটারি চালিত এই রোবর্টটি। সাধারণত বোমা বা বাস্ফোরক উদ্ধারে এই যন্ত্রটি ব্যবহার করে থাকে এনএসজি।
কীভাবে কাজ করে দক্ষ?
দক্ষ রোবটটি স্বয়ংক্রিয় ভাবেই সংকীর্ণ স্থান থেকে রোবটের আর্মস বের করে আনে বোমা বা বিস্ফোরক। গ্রিপার আর্ম বা হাত ব্যবহার করে বোমা বা বিস্ফোরক বের করে এনে জল দিয়ে সেটিকে প্রথমে নিষ্ক্রিয় করে দেয়। এমকী এই রোবর্টে রয়েছে একটি শটগানও যা দিয়ে বন্ধ দরজা ভেঙে ফেলা যায়। কোনও গোপন স্থানে বিস্ফোরক রয়েছে কিনা সেটাও স্ক্যান করে বের করে ফেলতে পারে এই রোবট। যেকোনও এবরো খেবরো রাস্তা দিয়ে এই রোবট চলতে পারে। সেকারণেই সন্দেশখালিতে নিয়ে আসা হয়েছে্। কারণ মাঝের ভেড়ির মাঠের আল দিয়ে এই রোবর্টচ অনায়াসে চলা ফেরা করছিল।
রোবর্টটি এতোটাই পোর্টেবল যে গাড়ির পিছনে বেঁধে নিয়ে যাওয়া যায়। আবার গাড়ির ভেতরে ভরে নিয়ে যাওয়া যায়। সিঁড়ি বেয়েও উঠতে পারে রোবটটি। ৫০০ মিটার পর্য ন্ত এলাকায় এই রোবটটি পরিচালনা করা যায়। শুক্রবার সন্দেশখালিতে এই রোবটটি উদ্ধার করা হয়েছে। সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে জমির ভেতরে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সেখানে এমন কোন জায়গা ছিল যেখানে পৌঁছকতে পারছিল না সিবিআই বা বম্বস্কোয়াড যে রোবট নামিয়ে সেই বিস্ফোরক বের করে আনার পরিকল্পনা করতে হল এনএসজিকে দিয়ে।












Click it and Unblock the Notifications