'মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে', NRS কাণ্ডে মমতার হুমকির জবাব ইন্টার্নদের

জেনারেল বডি -র মিটিং সবেমাত্র শেষ হয়েছে এনআরএস মেডিক্যাল কলেজে। এদিকে, ঘড়ির কাঁটা অনুযায়ী দুপুর ২ টোর মধ্যে কাজে ফিরতে হবে রাজ্যের সমস্ত আন্দোলনরত চিকিৎসকদের।

জেনারেল বডি -র মিটিং সবেমাত্র শেষ হয়েছে এনআরএস মেডিক্যাল কলেজে। এদিকে, ঘড়ির কাঁটা অনুযায়ী দুপুর ২ টোর মধ্যে কাজে ফিরতে হবে রাজ্যের সমস্ত আন্দোলনরত চিকিৎসকদের। নির্দেশ এসেছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। যার জবাবও দিয়ে দিলেন ক্ষুব্ধ এনআরএস-এর জুনিয়ার ডাক্তাররা।

মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, NRS কাণ্ডে মমতার হুঁশিয়ারির জবাব ইন্টার্নদের

এনআরএস মেডিক্যাল কলেজের ছাত্রজের জেনারেল বডি মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ' নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে'। তিকিৎসকদের কাদে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কার্যত 'হুঁশিয়ারি' হিসাবেই দেখছেন ইন্টারনরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে তাঁরা কোনও 'অনুরোধ'এর বার্তা খুঁজে পাননি। পাশাপাশি, ডাক্তারির ছাত্রদের 'আরবান নক্সাল','বিজেপি কর্মী ', ' সিপিএম কর্মী' ইত্যাদি তকমা দেওয়া নিয়ে রীতিমতো ফুঁসছে এনআরএস। আর ছাত্রদের দাবি মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য নিয়েই ক্ষোভ বাড়ছে ইন্টার্নদের মধ্যে।

ডাক্তারির পড়ুয়াদের প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রী অন্যান্য জায়গায় যাচ্ছেন তবুও একবার নিজে এনআরএস-এ আসছেন না? পাশাপাশি ছাত্রদের তরফে মুখ্যমন্ত্রীর থেকে সহানুভূতি আশা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত , এনআরএস মেডিক্যাল কলেজে ছাত্রবিক্ষোভ ঘিরে মঙ্গলবার হাসপাতালে দেখা করতে যান রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে তাঁকে ও নির্মল মাজিকে দেখে 'গো ব্যাক স্লোগান' দিতে থাকেন অবস্থানকারীরা। সেই সময়ে মুখ্যমন্ত্রী ফোনে অবস্থানরত ছাত্রদের সঙ্গে কা বলতে চাইলেও তাঁরা কথা বলেননি। ছাত্রদের দাবি, লিখিতভাবে রাজ্য প্রশাসনকে জানাতে হবে, যে সোমবার রাতে এনআরএস-এ যা হয়েছে, তা আর কখনও ঘটবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+