জুনিয়র ডাক্তারদের শর্তের প্রেক্ষিতে নবান্নের অন্দরমহলে প্রস্তুতি তুঙ্গে !স্বাস্থ্য অচলাবস্থা কোনপথে

নিজেদের অবস্থান থেকে খানিকটা হলেও নরম মনোভাব দেখিয়েছেন এনআরএস সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

নিজেদের অবস্থান থেকে খানিকটা হলেও নরম মনোভাব দেখিয়েছেন এনআরএস সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের স্বাস্থ্য অচালবস্থা কাটাতে তাঁরা আরওএকধার এগিয়ে এসে এদিন প্রেস বিবৃতি প্রকাশ্যে এনেছেন। একাধিক দাবি দাওয়া দিয়ে ছাত্ররা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেকোনও জায়গায় আলোচনায় তাঁরা প্রস্তুত। এরপরই তোড়জোড় শুরু হয়েছে নবান্নে।

নবান্ন সূত্রের খবর

নবান্ন সূত্রের খবর

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কোনওমতেই আজকে চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসতে পারবেন না। কারণ তিনি পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি অনুযায়ী আজ ব্যস্ত। ফলে ১৭ জুন অর্থাৎ সোমবার বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী ও চিকিৎসকরা।

 ১৭ জুন ধর্মঘটের দিন বৈঠক

১৭ জুন ধর্মঘটের দিন বৈঠক

আইএমএ-র তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ১৭ জুন অর্থাৎল সোমবার ধর্মঘটে পালন করবেন দেশের সমস্ত চিকিৎসকরা। আর সেই দিনেই সম্ভবত মমতা- জুনিয়র চিকিৎসকরা মুখোমুখি হতে চলেছেন। এমনই খবর সূত্রের।

 কোথায় বৈঠকের সম্ভাবনা?

কোথায় বৈঠকের সম্ভাবনা?

জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর পছন্দের জায়গায় বৈঠকে বসার আহ্বান জানান। সেই মতো নবান্নের সভাঘরে বৈঠকের কথা ভাবছে প্রশাসন। ফলে এনআরএস-এ মুখ্যমন্ত্রী যাবেন না, বরং নবান্নেই যেতে হতে পারে চিকিৎসকদের প্রতিনিধিদের।

চিকিৎসকদের শর্ত ও নবান্নের অবস্থান

চিকিৎসকদের শর্ত ও নবান্নের অবস্থান

চিকিৎসকরা বৈঠকে প্রতিটি মেডিক্যাল কলেজের ৫ জন প্রতিনিধিকে রাখবার কথা জানান। নবান্ন সেই মর্মে কলেজ পিছু ২ জন প্রতিনিধিতে রাজি। চিকিৎসকদের দাবি ছিল , বৈঠকে উপস্থিত থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও ক্যামেরা। নবান্ন এই বিষয়টিতে একেবারেই রাজি নয়। ফলে সবমিলিয়ে নবান্নের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে গোটা জটের ভবিষ্যৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+