করোনা তথ্য নিয়ে রাজ্য সরকারে উপর বিরক্তি প্রকাশ, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি প্রবাসী বঙ্গ চিকিৎসকদের

করোনা তথ্য নিয়ে রাজ্য সরকারে উপর বিরক্তি প্রকাশ, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি প্রবাসী বঙ্গ চিকিৎসকদের

করোনা সংক্রমণ নিয়ে রাজ্য সরকার তথ্য গোপন করছে এ অভিযোগ নতুন নয়। বিরোধী রাজনৈতিক দলগুলি বারবারই এই নিয়ে সরব হয়েছে। এবার সেই একই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন বঙ্গের প্রবাসী চিকিৎসকরা। খোলা চিঠিতে করোন পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তাঁরা।

প্রবাসী বাঙালি চিকিৎসকদের চিঠি

প্রবাসী বাঙালি চিকিৎসকদের চিঠি

সকলের শিঁকড় রয়েছে বাংলা। কর্মসূত্রে প্রবাস যাপন। কিন্তু বাংলার প্রতি এখনও নাড়ীর টান রয়ে গিয়েছে। সেই কারণেই রাজ্য সরকারে বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। করোনা পরীক্ষা থেকে তথ্য গোপন এই দুটি বিষয়ে রাজ্য সরকারের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন খোলা চিঠিতে। তাঁরা অভিযোগ করেছেন রাজ্যে কম নমুনা পরীক্ষা করা হচ্ছে। করোনায় মৃত্যু নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে তা অত্যন্ত বিভ্রান্তিকর।

করোনা পরীক্ষায় ঘাটতি

করোনা পরীক্ষায় ঘাটতি

রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী গত দেড় সপ্তাহে প্রতি মিলিয়নে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩৩,৭ জনের। অন্যান্য রাজ্যে করোনা পরীক্ষার হার সেখানে ১৫৬.৯। গড়ে হাজার জনেরও পরীক্ষা করানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। মৃত্যুর পরিসংখ্যানও ঠিক মত প্রকাশ করা হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই অভিযোগ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিও করেছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে করোনা মৃত্যুর পরিসংখ্যান নিয়ে নবান্নের সঙ্গে চিকিৎসকদের তথ্যে পার্থ্যক্য দেখা দিয়েছিল। চিকিৎকরা প্রথমে ৭ জনের করোনায় মৃত্যু হয়েছিলেন জানিয়েছিলেন। পরে নবান্নে জানানো হয় ৭ নয় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

মুখ্যমন্ত্রীকে পরামর্শ

মুখ্যমন্ত্রীকে পরামর্শ

করোনা পরিস্থিতি নিয়ে মোকাবিলায় রাজ্য সরকারকে তাঁরা পরামর্শও দিয়েছেন চিঠিতে। তাঁরা লিখেছেন রাজ্যে আরও বেশি করোনা পরীক্ষা করাতে হবে। এবং সেই পরীক্ষার ফলাফল যাতে নিখুঁত আসে সেদিকেও নজর দিতে হবে। প্রসঙ্গেত উল্লেখ্য গত কয়েকদিন আগেই ব়্যাপিড টেস্টেপ পথে হেঁটেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেই আইসিএমআরের পক্ষ থেকে ব়্যাপিড টেস্ট কিট ব্যবহার না করার নির্দেশিকা জারি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+