জেলায় জেলায় আজও বিক্ষোভের আগুন, ভাঙচুর
জেলায় জেলায় আজও বিক্ষোভের আগুন, ভাঙচুর
নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আগুন জারি থাকল সোমবারও। এদিনও রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছে । রাস্তা অবরোধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের চলাচল বিপর্যস্ত হয়।

সোমবার কলকাতায় এন আর সি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ মিছিল বের করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল বের করে তৃণমূল। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে এই রাজ্যে এন আর সি ও নাগরিকত্ব আইন চালু করা হবে না । এর প্রতিবাদে গণতান্ত্রিক শিষ্টাচার মেনে প্রতিবাদে সামিল হবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি যারা বিক্ষোভ দেখানোর নামে ভাঙচুর করছে, ট্রেনে বাসে আগুন ধরিয়ে দিচ্ছে ও গণতান্ত্রিক শিষ্টাচার না মেনে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানান তিনি ।
পাশাপাশি বিভিন্ন জেলায় সোশাল মিডিয়া ব্যবহার করে গুজব ও হিংসা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ওঠার পর মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া জেলা সহ বিভিন্ন এলাকায় রাজ্য সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এরপরও যদিও বিক্ষোভ বন্ধ হয়নি।
সোমবার বজবজ, ক্যানিং, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, মেচেদা, তমলুকের নিমতৌড়ি, পশ্চিম মেদিনীপুরের জেলার দাসপুর, বীরভূম জেলার মুরারই, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকায় ওমরপুরে বিক্ষোভ দেখানো হয়েছে। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়।বীরভূম জেলার মুরারই থানার চাতরা স্টেশনে অবরোধ করা হয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ হয়।একইভাবে দাসপুরের বকুলতলা ও মুর্শিদাবাদ জেলার ওমরপুরে অবরোধ করা হয়েছে।
শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার ও বজবজ সেকশনে ও লক্ষ্মীকান্তপুর সেকশনে অবরোধের জেরে শিয়ালদহ থেকে বজবজ, ক্যানিং, নামখানা ও লক্ষ্মীকান্তপুর যাওয়ার ট্রেন বন্ধ থাকে। এই দিন পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায় একই ইস্যুতে মাইনরিটি অ্যাসোসিয়েশন বিক্ষোভ দেখায় ও পথ অবরোধ করে ।












Click it and Unblock the Notifications