এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ জলপাইগুড়িতে

এনআরসির আতঙ্কে গলায় গামছা দিয়ে আত্মহত্যার ঘটনায় উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

এনআরসির আতঙ্কে গলায় গামছা দিয়ে আত্মহত্যার ঘটনায় উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অন্নদা রায় (৩৯)। তিনি পেশায় খেতমজুরের কাজ করতেন। অন্নদার জমির কাগজপত্র ব্যাঙ্কে জমা ছিল বলে দাবি করেছেন পরিবারের লোকেরা। কয়েক দিন ধরেই এনআরসিতে নাম তোলার জন্য ওই কাগজ পত্র প্রয়োজন ছিল তাঁর।

এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ জলপাইগুড়িতে

কিন্তু কাগজপত্র না পাওয়ায় কারণেই হতাশায় ভুগছিলেন। তিনি সেই কাগজপত্র পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন। অন্নদা রায় সকালে তিনি নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে ঢিল ছোঁড়া দূরত্বে একটি রেল গেটের সামনে নিজের পরনের গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। সিপিআই (এম) র জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এনআরসির আতঙ্কে ময়নাগুড়িতে একজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আমরা মানুষের কাছে এই বিষয়ে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা এনআরসি হতে দেব না। এই ব্যাপারে আমরা রুখে দাঁড়াব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+