আগেই সতর্ক করেছেন দিলীপ, এবার দিল্লির স্ক্যানারে বঙ্গের বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড

আগেই সতর্ক করেছেন দিলীপ, এবার দিল্লির স্ক্যানারে বঙ্গের বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড

আগেই সোশ্যাল মিডিয়ায় দলবিরোধী মন্তব্য করা নিয়ে সতর্ক করেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু তারপরেও দমেননি অনেকেই। এবার বিষয়টি হাতে নিলেন দিল্লির নেতারা। বিজেপি শীর্ষ নেতৃত্ব এবার বঙ্গের বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি নজরে রাখবেন বলে জানা গিয়েছে। তাঁরা সোশ্যাল মিডিয়ায় দলবিরোধী কিছু লিখলেন কিনা। বা আপত্তি জনক কিছু লিখলেন কিনা তা নজরে রাখবেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় ব্যবহার নিয়ে নির্দেশ

সোশ্যাল মিডিয়ায় ব্যবহার নিয়ে নির্দেশ

একুশের বিধানসভা ভোটে বিজেপির পরাজয়ের পরেই অনেক দলবদলী নেতাই বিদ্রোহী হয়ে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে দলের বিরুদ্ধেই সরব হয়েছিলেন তাঁরা। তারপরেই তৎপর হয় বঙ্গ বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি শৃঙ্খলারক্ষা কমিটি গড়েন। সেই কমিটি বঙ্গের বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড নজরে রাখবে বলে জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে কিছু লিখলে বা দল বিরোধী কথা লিখলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। দল বিরোধী এবং দলের স্বার্থে আঘাত লাগতে পারে এমন কোনও কথা বা মন্তব্য সোশ্যাল মিিডয়া অ্যাকউন্টে পোস্ট করা যাবে না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এইনির্দেশ অমান্য দল অভিযুক্ত নেতা এবং কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে বলে জানানো হয়েছে।

নজরদারিতে আইটি সেল

নজরদারিতে আইটি সেল

বঙ্গে বিজেপি নেতা কর্মীরা তাঁদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে কী লিখছেন এবং কী শেয়ার করছেন সেটার উপর নজরারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে দলের আইটি সেলকে। বঙ্গ বিজেপির রাজ্য আইটি সেলই সেই নজরদারি চালাবে। লোকসভা সাংসদ শুভঙ্কর সরকারের নেতৃত্বে যে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিই এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

সতর্ক করা হয়েছে একাধিক নেতাকে

সতর্ক করা হয়েছে একাধিক নেতাকে

ইতিমধ্যেই এই ধরনের দলবিরোধী কথা এবং দলের স্বার্থে আঘাত লাগতে পারে এই ধরনের মন্তব্য এবং পোস্ট শেয়ার করা নিয়ে সতর্ক করা হয়েছে একাধিক নেতা-কর্মীকে। তাঁদের শোকজও করা হয়েছে। কেন তাঁরা দলবিরোধী বা দলের স্বার্থে আঘাত লাগতে পারে এমন লেখা পোস্ট করেছেন এই নিয়ে সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+