আব্দুল মান্নান 'কুলাঙ্গার', বলছেন মন্ত্রী ববি হাকিম
চুঁচুড়া, ১২ জানুয়ারি: তাপস পাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এ বার ফিরহাদ হাকিম। দলীয় সভায় কংগ্রেস নেতা আব্দুল মান্নানকে 'কুলাঙ্গার' বলে সম্বোধন করে বিতর্কে জড়ালেন পুরমন্ত্রী। এর জেরে সমালোচনা শুরু হয়েছে রাজনীতিক মহলে।
গতকাল হুগলী জেলার গুড়াপে ফিরহাদ ওরফে ববি হাকিম বলেছেন, "এই হুগলী জেলায় একটা কুলাঙ্গার আছে। কী যেন নাম! আব্দুল মান্নান। প্রতিদিন ধুতি-পাঞ্জাবি পড়ে সেজেগুজে টিভির পর্দার বসছে আর এর-ওর নামে কুৎসা রটাচ্ছে।" প্রসঙ্গত, এর আগে সিদ্ধার্থনাথ সিংকে একইভাবে 'কুলাঙ্গার' বলে সম্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আব্দুল মান্নান এ ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি শুধু বলেছেন, "শুনলাম। এখনই কিছু বলছি না।" ওয়াকিবহাল মহলের মতে, সারদা-কাণ্ড নিয়ে আব্দুল মান্নানের করা মামলার জেরেই সিবিআই তদন্ত শুরু হয়েছে। তাই তৃণমূল নেতাদের ওঁর ওপর এত রাগ।












Click it and Unblock the Notifications