ফের কর্মচারীদের জন্য সুখবর দিল মমতার সরকার, ঘোষণার পরই জারি নির্দেশিকা
অস্থায়ী কর্মীদের নিয়ে বেতনবৃদ্ধি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাও প্রদান করা হয়েছিল অস্থায়ী কর্মীদের জন্য। এবারও আরও পরিষেবার ডালি নিয়ে হাজির মমতার সরকার
সরকারি কর্মচারীদের পাশাপাশি অস্থায়ী ও চুক্তিভিত্তিক সরকারি কর্মীদেরও সুবিধা প্রদানের কথা ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীচারীদের জন্যা এককালীন ভাতার পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। একলাফে এই টাকার পরিমাণ বাড়িয়ে দেড়লক্ষ থেকে দু-লক্ষ করা হয়।

এদিন নবান্নে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের ৬০ বছর হলে তাঁরা এককালীন দু-লক্ষ টাকা পাবেন। আর তাঁদের বয়স ৬০ বছর হওয়ার আগে যদি কর্মরত অবস্থায় তাঁদের মৃত্যু হয়, ওই টাকা তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিনই এই মর্মে নয়া নির্দেশিকা জারি করা হয়।
এর আগে অস্থায়ী কর্মীদের নিয়ে বেতনবৃদ্ধি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাও প্রদান করা হয়েছিল অস্থায়ী কর্মীদের জন্য। যাতে তাঁর সরকারের বিরুদ্ধে কখনও এমন অভিযোগ না ওঠে, যে শুধু সরকারি কর্মীচারিদের জন্যই তাঁর সরকার সমস্ত সুবিধা প্রদান করে, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও তাই তাঁর সরকার সমান সচেষ্ট।
উল্লেখ্য, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিএফ-কর্মী, সিভিল ডিফেন্সের কর্মীরাও এই আওতাভুক্ত হবেন। মুখ্যমন্ত্রী তাঁর সরকারের অন্তর্গত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের পাশাপাশি ওই সমস্ত কর্মীদেরও সুবিধাপ্রদানের কথা ঘোষণা করেন। পঞ্চা্য়েত ভোটের আগেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications