পুজোর আগে আবার ঝাঁপ ফেলল কারখানা, অথৈ জলে শ্রমিকরা

ঠিক পুজোর আগে ঝাঁপ ফেলল বাউড়িয়ার গ্লস্টার জুট মিল। শুক্রবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন, কারখানার গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। এর জেরে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার গেটে বিক্ষোভ দেখান।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কারখানায় বিক্ষোভ দেখান একদল শ্রমিক। অতিরিক্ত বোনাসের দাবিতে এই বিক্ষোভ চলে। অভিযোগ, সেই সময় ভাঙচুর চালানো হয় কারখানায়। এর পর ভোরে কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেন বলে অভিযোগ।
ইদানীং বন্ধ হয়ে গিয়েছে সাঁকরাইলের ডেল্টা জুট মিল ও খড়দহ জুট মিল। টিটাগড়ের ওয়াগন কারখানাও ঝাঁপ ফেলেছে। এই পরিস্থিতিতে বাউড়িয়ার এই প্রাচীন জুট মিলটি বন্ধ হওয়ায় পুজোর মুখে বেকার হয়ে পড়লেন এক হাজারেরও বেশি শ্রমিক। কবে কারখানা খুলবে, তাই কেউই বলতে পারছেন না।












Click it and Unblock the Notifications