প্রোমোটারের কাছে তোলা চেয়ে ফের শ্রীঘরে হাতকাটা দিলীপ
ফের শ্রীঘরে শহরের কুখ্যাত দুষ্কৃতী হাত কাটা দিলীপ। লেকটাউন চত্ত্বরে এক প্রমোটারের কাছ থেকে তোলা চাওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে।
ফের শ্রীঘরে শহরের কুখ্যাত দুষ্কৃতী হাত কাটা দিলীপ। লেকটাউন চত্ত্বরে এক প্রমোটারের কাছ থেকে তোলা চাওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে।

গত ১৯ অগস্ট লেকটাউনে ওই প্রমোটারের বাড়িতে হাতকাটা দিলীপ দলবল নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। তোলা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় প্রমোটারকে। পুলিসের কাছে তিনি অভিযোগ করেছেন এর আগেও হাতকাটা দিলীপ তাঁর কাছে তোলা নিয়েছে। মাস দুয়েক আগে লেকটাউনে একটি ফ্ল্যাটের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ১ লক্ষ টাকা তোলা নিয়েছিল হাতকাটা দিলীপ।
তার পরেও দফায় দফায় টাকা চাওয়া শুরু করেছিল সে। কিন্তু বার বার টাকা দিতে রাজি হননি অভিযোগকারী প্রমোটার। টাকা না পেয়ে তাঁর বাড়িতে দলবল নিয়ে চড়াও হয়েছিল বলে অভিযোগ। তারপরেই মঙ্গলবার রাতে লেকটাউন থানার পুলিস গ্রেফতার করে এই কুখ্যাত দুষ্কৃতীকে।

Click it and Unblock the Notifications