সরকারি কর্মীদের জন্য সুখবর! বাড়তে চলেছে মাইনে, জারি হল বিজ্ঞপ্তি

এই মাসের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) নবান্ন থেকে ঘোষণা করেছিলেন জানুয়ারি থেকে তিন শতাংশ করে ডিএ দেওয়া হবে সরকারিকর্মীদের। এদিন সেই নবান্ন থেকেই ওই ডিএ-র জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরক

এই মাসের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) নবান্ন থেকে ঘোষণা করেছিলেন জানুয়ারি থেকে তিন শতাংশ করে ডিএ দেওয়া হবে সরকারিকর্মীদের। এদিন সেই নবান্ন থেকেই ওই ডিএ-র জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।

জানুয়ারি থেকে ৩ শতাংশ ডিএ

জানুয়ারি থেকে ৩ শতাংশ ডিএ

৩ ডিসেম্বর নবান্নে তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মী সংগঠনের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর করা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। সেই সময় অর্থসচিব জানিয়েছিলেন এর জন্য ২২০০ কোটি টাকা বাড়তি খরচ হবে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী সেদিনই জানিয়েছিলেন ঋণের বোঝা থাকলেও ডিএ দেওয়া হবে। সেই সময় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ দুবছরের জন্য ফ্রিজ করে দিয়েছে। চরম অনিশ্চয়তায়, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশে দাঁড়ানোর কথাও তিনি জানিয়েছিলেন।

 পে কমিশন লাগু হয়েছিল ২০২০-র জানুয়ারি থেকে

পে কমিশন লাগু হয়েছিল ২০২০-র জানুয়ারি থেকে

প্রসঙ্গত উল্লেখ্য জানুয়ারি ২০২০ থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া পে কমিশন চালু করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পে কমিশন চালু করতে রাজ্য সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা খরচ হয়েছে।

ডিএ নিয়ে টানাপোড়েন

ডিএ নিয়ে টানাপোড়েন

প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি কর্মীদের সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের ডিএ নিয়ে টানাপোড়েন চলছে গত কয়েকবছর ধরে। ২০১৯-এর ২৬ জুলাই স্যাট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল পরবর্তী ছয়মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ লাগু করতে হবে। এরপরেই রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করেন। কিন্তু সেই ঘোষণায় বকেয়া ডিএ-র কোনও কথা বলা ছিল না। বকেয় ডিএ মেটানো এবং ডিএ বৃদ্ধি করতে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের মামলা এখনও আদালতে রয়েছে। সেই পরিস্থিতিতে নির্বাচনের আগে ডিএ-র বিজ্ঞপ্তি জারি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ স্থগিত ২০২১-এর জুন পর্যন্ত

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ স্থগিত ২০২১-এর জুন পর্যন্ত

এবছরের মার্চে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল তাঁদের কর্মী এবং পেনশনভোগীদের জন্য ২১ শতাংশ হাতে ডিএ দেওয়া হবে। কিন্তু তার মধ্যে দেশে করোনা পরিস্থিতি বাড়তে থাকে। এপ্রিলে মোদী সরকার জানায় আগামী দেড় বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়ানো হবে না। জানুয়ারি থেকে প্রযোজ্য হওয়া মহার্ঘভাতা আগামী বছরের জুন পর্যন্ত স্থগিত রাখা হবে। সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়ায় খবর বেরিয়েছিল, ডিএ বৃদ্ধি না করা নিয়ে যে ঘোষণা করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। পরে কেন্দ্রের তরফে জানানো হয় এব্যাপারে কোনও নির্দেশিকা জারি করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+