Calcutta High Court: সবাইকে নোটিশ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে। মঙ্গলবারের পর বুধবারও সেই শুনানি ছিল। সেখানেই বড় নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। যারা স্কুলের শিক্ষক পদে চাকরি পেয়েছেন, তাদের নোটিশ দিতে হবে।

২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় বহু মানুষ চাকরি পেয়েছেন সরকারি ও সরকারি পোষিত স্কুলে শিক্ষক হিসেবে। তাদের সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হল। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় সময় সীমা। এই চলতি মাস অর্থাৎ ডিসেম্বরের বেতন দেওয়ার এই নোটিশ যাবে।

Calcutta High Court

কেবল তাইই নয়, বেতন পাওয়া আগে সবাই নোটিশ পেয়েছেন। সেই মর্মে সকলের থেকে স্বাক্ষর করিয়ে নিতে হবে। মামলা বিচারাধীন রয়েছে। কেউ আদালতে আসতে চাইলে আসতে পারেন। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ওয়াকিবহাল মহল মনে করছে, এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ - সি, গ্রুপ - ডি, নবম - দশম এবং একাদশ - দ্বাদশের সব শিক্ষক - অশিক্ষক কর্মীকে এই বিষয়ে নোটিশ দিয়ে অবগত করতে হবে। রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। রাজ্য এই বিষয়ে একজন নোডাল অফিসার নিযুক্ত করবেন। ওই ব্যক্তি হলফনামা দিয়ে জানাবেন, এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কী না। এমনই নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের।

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির জট কত অবধি রয়েছে? তাই নিয়ে একাধিক বার প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টেও এই মামলার শুনানি চলেছে। সব মামলা এখন ফের কলকাতা হাইকোর্টে ফিরে এসেছে। রাজ্যের সেই সময়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জেল হেফাজতেই কাটাচ্ছেন। জামিনের আবেদন করেও পাওয়া যাচ্ছে না।

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এই কথা জানিয়ে দিয়েছে আদালত। ফলে কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা সিবিআই ও ইডির উপরেও চাপ রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা একসঙ্গে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+