নোট-কাণ্ড আসলে মোদীর ‘বিগ ব্ল্যাক স্ক্যান্ডল’, ফের তোপ মমতার

সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট-কাণ্ডে ফের কেন্দ্রকে তোপ দেগে বাংলার মুখ্যমন্ত্রীর হুঙ্কার, অবিলম্বে এই কালো রাজনৈতিক সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হোক।

কলকাতা, ১২ নভেম্বর : সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট-কাণ্ডে ফের কেন্দ্রকে তোপ দেগে বাংলার মুখ্যমন্ত্রীর হুঙ্কার, অবিলম্বে এই কালো রাজনৈতিক সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হোক। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়ে বললেন, 'এটা 'বিগ বিগ ব্ল্যাক স্ক্যান্ডল'। মানুষকে চরম সঙ্কটে ফেলে সুদ কারবারি ও কালোবাজারিদের হাতে স্বর্গ তুলে দেওয়া হয়েছে। ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ। এখনই এর বিহিত হওয়া দরকার।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতারাতি ৫০০ ও হাজার টাকার নোট বাতিল করার পর বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন। এই সিদ্ধান্তকে অনেকে জরুরি বলে ব্যাখ্যা করেও সাধারণ মানুষের হয়রানি রুখতে কেন্দ্রের আরও সক্রিয় হওয়া উচিত ছিল বলে সমালোচনা করা হয়েছে মোদির। এরই মধ্যে সবথেকে চাঁছাছোলা ভাষায় প্রধানমন্ত্রীকে বিদ্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার নয়, বারবার।

নোট-কাণ্ড আসলে মোদির ‘বিগ ব্ল্যাক স্ক্যান্ডাল’, ফের তোপ মমতার

ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণের রাস্তাই নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করতে পিছপা হননি মমতা। এবার বললেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত 'বিগ ব্ল্যাক স্ক্যান্ডাল'। কেননা এই সিদ্ধান্তে কালো টাকা ধরা পড়বে না। উল্টো কালোবাজারিদের সুবিধা করে দেওয়া হয়েছে। এই অর্থ সঙ্কটের জেরে সবথেকে বেশি মুনাফা লুটছেন সুদের কারবারিরা।

তাই কেন্দ্রের কাছে তাঁর আবেদন, এই কালো রাজনৈতিক সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হবে। মানুষ ভেবেছিল একদিন বন্ধ থাকার পর এটিএম খুললে, সমস্যা অনেকটাই মিটে যাবে। কিন্তু আরও তীব্র হয়েছে এটিএম সঙ্কট। এটিএম, ব্যাঙ্ক কোথাও টাকা নেই। নতুন ৫০০ টাকার নোটের দেখা মেলেনি এখনও। সর্বক্রই দীর্ঘ লাইন আর টাকার জন্য হাহাকার চলছে।

দু'হাজার টাকার নোটই একমাত্র ভরসা। কিন্তু সেই টাকা মানুষ খুচরো করবেন কীভাবে, সেই দিশা নেই। ১০০ টাকার নোটের জোগান কম। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন পর্যাপ্ত নোটের জোগান না দিয়ে মানুষকে এই বিপদের দিকে ঠেলে দেওয়া হল, তার জবাব তো দিতেই হবে প্রধানমন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+