ছেলেদের বলে দাও তৈরি থাকতে, ১৯ তারিখ ওদের সঙ্গে আবির খেলব : স্ত্রীকে বললেন জেলবন্দি মদন মিত্র
কলকাতা, ২৪ এপ্রিল : গত ১৫ মাস ধরে জেলবন্দি মদন মিত্র। হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণে অর্থাৎ আগামীকাল (২৫ এপ্রিল) তাঁর ভাগ্যপরীক্ষা। তবে, তারই আগে যে মেজাজে দেখা গেল মদনবাবুকে তাতে মনে হচ্ছে জামিন নিয়ে ততটা আশাবাদী না হলেও নিজের ও দলের জয় নিয়ে তিনি পুরোপুরি নিশ্চিত।[মদন যদি দোষী হয় শাস্তি দিক, জামিন না দিয়ে আটকে রাখা কেন? প্রশ্ন ছুঁড়লেন মমতা]
সারদা চিট ফান্ড কান্ডে গত ১৫ মাস ধরে জেলবন্দি মদন মিত্র। কিন্তু তাতে কী, বাইরের খোঁজখবর পুরোদমে রাখছেন তিনি। সাগরেদদের কী করতে হবে, কখন করতে হবে সবই নির্দেশ জেল থেকে বসেই দিচ্ছেন। কামারহাটি এলাকায় কী হচ্ছে, কী হচ্ছে না তার প্রতি মুহূর্তের খোঁজ নিচ্ছেম দলের ছেলেদের কাছ থেকে। জেলসূত্রে খবর শনিবার আলিপুর জেলে তাঁর স্ত্রী অর্চনা দেখা করতে আসেন স্বামীর সঙ্গে। স্ত্রীকে নাকি মদনবাবু বলেছেন, "ছেলেদের বলে দাও তৈরি থাকতে, ১৯ তারিখ ওদের সঙ্গে আবির খেলব।" [মদের প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী মদন!]

জেলে রোজ সকালে পুজো সেরে কাগজ খুটিয়ে পড়েন। বাকি সময়টা টেলিভিশনের সামনেই কাটান তিনি। বেশ কয়েক মাস ধরে এমনটাই চলছে বলে জেলসূত্রে খবর। সরসারি মাঠে নেমে নির্বাচনের কাজ মা সামলালেও কামারহাটির সমস্ত কাজ মদনবাবুর নির্দেশ মেনেই হচ্ছে। [চতুর্থ দফায় কোন হেভিওয়েটরা লড়ছেন? জেনে নিন একনজরে]
জেলে বসেই ছেলেদের বলে রেখেছেন, "আমি চাই না আমার কেন্দ্রে কোনও অশান্তি হোক। তবে কেউ যদি হামলা করে তাহলে চুপ করে বসে থাকার কোনও প্রশ্নই নেই। শক্ত হাতে জবাব দিবি।" [ চতুর্থ দফা : এই কেন্দ্রগুলিতে লড়াই হবে 'সেয়ানে-সেয়ানে']
উল্লেখ্য, কামারহাটি কেন্দ্র থেকেই এবারও লড়ছেন মদন বাবু। তৃণমূল কংগ্রেসের একমাত্র প্রার্থী যিনি জেলবন্দি অবস্থাতেই নির্বাচন লড়ছেন।












Click it and Unblock the Notifications