কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় গৃহবধূর ভুয়ো পর্ণোগ্রাফি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে ‘বদলা’!

প্রতিবেশী যুবকের কুপ্রস্তাবে সায় না দেওয়ায় মাশুল গুণতে হল এক গৃহবধূকে। তাঁর চেহারার সঙ্গে মিল রয়েছে এমন মহিলার পর্ণোগ্রাফি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হল।

দক্ষিণ ২৪ পরগনা, ২৯ এপ্রিল : প্রতিবেশী যুবকের কুপ্রস্তাবে সায় না দেওয়ায় মাশুল গুণতে হল এক গৃহবধূকে। তাঁর চেহারার সঙ্গে মিল রয়েছে এমন মহিলার পর্ণোগ্রাফি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে গ্রামে একঘরে মহিলা। শেষমশে লালবাজারে সাইবার ক্রাইম থানা ও মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন ওই গৃহবধূ।

চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বারুইপুরের পারুলিয়া এলাকায় বাড়ি ওই গৃহবধূর। স্বামী ও সন্তানকে নিয়ে সুখের সংসার। কিন্তু তাঁর দিকে কুনজর পড়ে গ্রামেরই দুই যুবকের। প্রতিবেশী হওয়ার সুবাদে গৃহবধূর সঙ্গে ভালোই সম্পর্ক ছিল দুই যুবকের। কিন্তু তাদের অভিসন্ধি যে অন্যরকম ছিল বুজে উঠতে পারেননি মহিলা।

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় গৃহবধূর ভুয়ো পর্ণোগ্রাফি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে ‘বদলা’!

একদিন আচমকাই ওই দুই যুবক তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন মহিলাকে। তীব্র আপত্তি জানান ওই মহিলা। কুপ্রস্তাবে সায় না দেওয়ায় তারপর থেকেই বদলা নেওয়ার পরিকল্পনা ছকে ফেলে অভিযুক্ত দুই যুবক। কিছুদিনের মধ্যেই ওই গৃহবধূর সঙ্গে মিল রয়েছে এমন এক মহিলার ছবি নিয়ে পর্ণোগ্রাফি ভিডিও ক্লিপ তৈরি করে ফেলে তারা। তারপর তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

প্রতিবেশীরা ওই মহিলাকে ভুল বুঝতে শুরু করে। তাঁকে এক ঘরে করে দেয়। প্রথমে কিছুই বুঝতে পারেননি মহিলা। কিছুদিনের মধ্যেই তার কাছে পরিষ্কার হয়ে যায় সবকিছু। তারপর লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি। শরণাপন্ন হন মানবাধিকার কমিশনের। পুলিশ অভিযুক্ত দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+