মুকুলেই শেষ নয় ফেরার তালিকায় আছেন অনেকেই, এই ট্র্যাডিশন তৈরি করেছেন তিনি নিজেই

মুকুলেই শেষ নয় ফেরার তালিকায় আছেন অনেকেই

প্রায় চারবছর পর তৃণমূলেই ফিরলেন মুকুল রায়৷ অনেকেই বলছেন এই ফেরা নির্ধারিত ছিল যেদিন তিনি তৃণমূল ছেড়ে গিয়েছিলেন। তবে মুকুল রায় কি একাই ফিরছে? নাকি সঙ্গে মুকুল রায়ের দল নিয়ে? বঙ্গ রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশের মতে মুকুলের সঙ্গেই অনেকেই ফিরবেন তৃণমূলে৷ যেরকমভাবে একটা সময় তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন মুকুলের সঙ্গী হয়ে। এটাই 'মুকুল রায় ব্র্যান্ড অফ পলিটিক্স'

মুকুল রায় ব্র্যান্ড অফ পলিটিক্স

মুকুল রায় ব্র্যান্ড অফ পলিটিক্স

পশ্চিমবঙ্গে রাজনীতি বরাবর আদর্শ নির্ভরতা দেখিয়ে। সিপিএমের ৩৪ হোক কিংবা তার আগের কংগ্রেস আমল নেতার রাজনৈতিক দলে যোগ দিতেন আদর্শ বেছে৷ সেখান থেকে সরে এসে নতুন বাংলাকে এক নতুন ধরণের 'কর্পোরেট রাজনীতির' উপহার দিয়েছেন মুকুল রয়৷ যিনি আদ্যোপান্ত রাজনীতির মানুষ। সারা রাজ্য জুড়ে তৈরি করেছেন নিজের একটি 'পলিটিক্যাল ইন্ডাস্ট্রি'। এই ইন্ডাস্ট্রি শুরু হয় একেবারে পঞ্চায়েত স্তর থেকে, আর এসে থামে বিধানসভা কিংবা সংসদ ভবনের দোর গোড়ায়। মুকুল রায়ের তৈরি এই ইন্ডাস্ট্রি তাঁর সঙ্গে হেঁটে চলে বেড়ায়। যে দলে মুকল পা রাখেন এই ইন্ডাস্ট্রিও সে দলের সম্পদ হয়ে যায়৷

কিভাবে কাজ করে মুকুলের হাতে গড়া 'কর্পোরেট পলিটিক্স'

কিভাবে কাজ করে মুকুলের হাতে গড়া 'কর্পোরেট পলিটিক্স'

মুকুলের হাতে গড়া এই 'পলিটিক্যাল ইন্ডাস্ট্রির' কাছে দলের রাজনীতি আর পাঁচটা পেশার মতোই একটা সৎ পেশা। এবং দলবদলটা ভালো অফারে কোম্পানি বদলেরই সামিল৷ দলবদলের তালিকায় মুকুল ঘনিষ্ঠ অনেক বড় নেতার নাম উঠে আসছে। হয়ত বিশেষজ্ঞদের আশা মতো মুকুল ঘনিষ্ট অনেক বড় নেতা তৃণমূলে ফিরবেন কিন্তু আসল খেলাটা হবে পঞ্চায়েত স্তরে৷ মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যের প্রতিটি জেলা এমনকি পঞ্চায়েতস্তরে সংগঠন দেখতেন মুকুল রায়৷ বাংলার রাজনীতিতে একটা প্রবাদ প্রচলিত রয়েছে, 'কোন গ্রামের কোন বুথে কে তৃণমূল/বিজেপি নেতা রয়েছে তা মুকুল জানেন।'

২০১৭-র আঘাত ২০২১ এ ফিরিয়ে দিলেন মমতা

২০১৭-র আঘাত ২০২১ এ ফিরিয়ে দিলেন মমতা

২০১৭, নভেম্বরে তৃণমূলের ঠিক এই জায়গাটাতেই আঘাত করছিল বিজেপি, মুকুলকে দল ভাঙিয়ে নিয়ে গিয়ে৷ ২০২১, জুনে প্রায় চার বছরের ব্যবধানে সেই আঘাতের প্রত্যুত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জেলা স্তরেও বিজেপি ভেঙে তৃণমূলে ফেরার হিড়িক শুরু হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+