Gangasagar Mela 2025: শুধু প্রয়াগেই নয়, সংক্রান্তিতে গঙ্গাসাগরেও পূণ্যস্নানে ভক্তদের রেকর্ড ভিড়
উত্তরপ্রদেশ জুড়ে যেরকম মহাকুম্ভ মেলাকে নিয়ে জনজোয়ার উপলব্ধি হচ্ছে, ঠিক সেরকমই জনস্রোত দেখা যাচ্ছে গঙ্গাসাগর মেলাকে ঘিরেও। আজ মঙ্গলবার মকর সংক্রান্তি। সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পূণ্য লগ্ন। আর স্বাভাবিক ভাবেই এই সময়সীমা কালে গঙ্গাসাগরে মকর স্নান সারছেন অগণিত ভক্তবৃন্দ।
এদিন ভোর থেকেই গঙ্গাসাগরে মকর স্নান করার জন্য ভিড় জমিয়েছেন পূণ্যার্থীরা। ঠান্ডার পরিমাণ কিছুটা কমলেও ভোরে যা ঠান্ডা থাকছে তা যথেষ্ট। তবে মকর স্নানের তাগিদে সেই ঠান্ডাকে উপেক্ষা করেই সাগরে ডুব দেন অসংখ্য ভক্ত। আজই যেহেতু মকর সংক্রান্তি তাই ভোররাত থেকে ভিড় উপচে পড়ে এখানে। বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষ্যে মেলায় এসেছেন বলেই মনে করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন। ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে গঙ্গাসাগরের বুকে। এছাড়াও প্রচুর সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে, তেমনি মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে। এদিন ভোরবেলা থেকেই শুরু হয়েছে পূণ্যস্নান। বেশির ভাগ মানুষ ভোরেই পূণ্যস্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেন। সূর্য পুজোর মধ্যে দিয়ে লাখো লাখো ভক্ত পূণ্য অর্জনে ডুব দেন সাগরে।
ভিনরাজ্যে থেকে এসেছেন প্রচুর ভক্ত। পূণ্যের টানে এসেছেন তাঁরা। দূর দূরান্ত থেকে এসেছেন সাধুরা। দলে দলে জড়ো হয়েছেন গঙ্গাসাগরে। প্রচন্ড ঠান্ডার মধ্যেও রয়েছেন নাগা সন্ন্যাসীরাও।
গঙ্গাসাগর কে এমনিতেও বলা হয়ে থাকে 'মিনি ভারত'। কেননা প্রতিবছর এই সময় বহু ভাষাভাষি মানুষের সহাবস্থান হয়ে ওঠে এই স্থান। দূর প্রান্ত থেকে আসেন ভক্তরা। এবছর মহাকুম্ভ মেলা থাকার দরুণ, খানিকটা ভক্তদের চাপ কম থাকলেও, যা আছে তাও নেহাতই মন্দ নয়। এখনও পর্যন্ত প্রায় ৫৫ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে। সকাল থেকেই হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের গঙ্গায় পূণ্য ডুব। এখনও যতজন বাকি আছে, তারা নিজেদের মকর স্নান সারছেন।
অপরদিকে, মকর সংক্রান্তির বিশেষ দিনে পূণ্যার্থীদের জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। ১১৫০ টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে চারিদিক। মেগা কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জাতীয় বিপর্যয় বাহিনী এবং নৌ-বাহিনীর কর্মীরা নজরদারি চালাচ্ছেন নদীপথে। পাশাপাশি মেলায় উপস্থিত আছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications