Jyotipriya Mallik: বাদ যাচ্ছেন না, মমতার মন্ত্রিসভায় থাকছেন জ্যোতিপ্রিয়, সিদ্ধান্ত নবান্নে
জ্যোতিপ্রিয় মল্লিকের উপর ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুকে ফাঁসানো হয়েছে এ কথাই মনে করেন তৃণমূল নেত্রী। মন্ত্রিসভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো হল না। রাজ্যের খাদ্যমন্ত্রী হিসেবেই জ্যোতিপ্রিয় মল্লিক থাকছেন। এদিন নবান্নের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ওই জেলায় তৃণমূল নেতা রথীন ঘোষ এখন খাদ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথীন ঘোষকেও বাড়তি দায়িত্ব দিয়েছেন। জ্যোতিপ্রিয় এই মুহূর্তে সাংগঠনিক কাজকর্ম দেখতে পারছেন না। তাই সেই দায়িত্ব রথীন ঘোষ নেবেন।

নবান্নে আজ বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেফতার হয়েছেন। রেশন বন্টন দুর্নীতি মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। খাদ্যমন্ত্রী থাকাকালীন ব্যাপক দুর্নীতি হয়েছে রেশনে। এই অভিযোগ উঠে আসছে। জ্যোতিপ্রিয় এখন রাজ্যের বনমন্ত্রী। প্রশ্ন উঠেছিল মন্ত্রী পদ থেকে তাকে কি সরানো হবে? শুধু তাই নয়, মন্ত্রী জেলে রয়েছেন। কীভাবে কাজকর্ম হবে? এই প্রশ্ন ওঠে।
গোটা বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই রয়েছে। তার নির্দেশেই সমস্ত কাজকর্ম হবে। এ কথা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল। এর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষে দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই মতের বিরুদ্ধে গেলেন না তিনি। এদিনের মন্ত্রিসভার বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিককে বাদ দেওয়া হল না।
মন্ত্রিসভাতেই বনমন্ত্রী হিসেবে থাকছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীর পথ থেকে সরালেন না। এই ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বয়ং মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে রয়েছেন। এই বার্তা বালুর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। সেই সময় রাজ্যের শিল্পমন্ত্রী পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তার বেলায় অন্য ঘটনা ঘটেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেন। দলের পথ থেকেও সাসপেন্ড করা হয়েছে পার্থকে।
জ্যোতিপ্রিয় মল্লিকের বেলায় এমন কোনও ঘটনা ঘটল না। মন্ত্রিসভাতেও তিনি বহাল থাকছেন। দলের থেকেও কোনও বিরূপ বার্তা দেওয়া হচ্ছে না।












Click it and Unblock the Notifications