Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শান্তনু-সায়ন্তিকা-স্বপন-সুনীলের পরে এবার মৌসম! লোকসভার টিকিট না পেয়ে অভিমানী প্রাক্তন সাংসদ

লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে অসন্তোষ বাড়ছে তৃণমূলে। যা দলের অভ্যন্তরে না থেকে প্রকাশ্যে এসে পড়ছে। মালদহ উত্তর থেকে টিকিট না পেয়ে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। দলের সিদ্ধান্তে তিনি সংবাদ মাধ্যমের সামনে অসন্তোশ প্রকাশ করেছেন।

১০ মার্চ ব্রিগেডে দলের জনগর্জন সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সবাইকে টিকিট দেওয়া গেল না। তারপরে বিজেপিতে ফিরেছেন অর্জুন সিং, ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে মুখ খুলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডলরা। সেই তালিকায় সর্বশেষ সংযোজন মৌসম বেনজির নূর।

Mausam Benazir Noor unhappy with TMC decision

নিজের কথা সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে মৌসম বলেছেন, তিনি মালদহের দুইবারের সাংসদ। দলের জেলা সভাপতি। আগেরবার হেরে গিয়েছিলেন। একই পরিবার থেকে দুই দলের দুই প্রার্থী থাকার কারণে ভোট ভাগ হয়েছিল। তারপরেও এবার ভেবেছিলেন টিকিট পাবেন এবং জেতার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত ছিলেন।

বিজেপিকে হারানোর আশা তৈরি হয়েছিল বলেও জানিয়েছেন মৌসম। যাইহোক দলনেত্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে উপযুক্ত বলে মনে করেছেন, তাই টিকিট দিয়েছেন। তাঁকে সমর্থন করার কথাও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন রাজ্যসভার বর্তমান সাংসদ।

১০ মার্চ ব্রিগেডের জনসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা পরে দল ছেড়েছেন অর্জুন সিং। তারপর থেকে তিনি ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিশানা করেছেন বারে বারে। যদিও এদিন পর্যন্ত বিজেপির ব্যারাকপুরের প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় অর্জুন সিংয়ের ভবিষ্যত সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না।

১০ মার্চ বাঁকুড়ার প্রার্থী তালিকায় নিজের নাম না দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, বিধানসভা নির্বাচনের পর থেকে টানা পড়েছিলেন বাঁকুড়ায়। আশা করেছিলেন টিকিচ পাবেন। ওই দিন টিকিট না পেয়ে দলের পূর্ব বর্ধমানের নেতা স্বপন দেবনাথকে নিশানা করেছিলেন বিদায়ী সাংসদ সুনীল মণ্ডল।

তৃণমূলের প্রার্থী তালিকায় নিজের নাম দেখতে না পেয়ে কষ্ট পেয়েছিলেন শান্তনু সেন। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করেন। তিনিই রাজ্যসভায় পাঠিয়েছিলেন। ভালভাবে কাজ করার পরে ভেবেছিলেন পুনর্মূল্যায়ন হবে। কিন্তু কোনও কারণে দল সেটা করতে পারেনি বলেও মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে।

টিকিট না পেয়ে ক্ষোভের সুর শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রী ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের গলাতেই। হাওড়ায় দলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। যদিও পরে নিজের সেই অবস্থান থেকে সরেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+