ঘরে নয়, মাঠে থাকেন! বসন্তের কোকিল তিনি নন, আর কোন বার্তা শুভেন্দুর
ঘরে নয়, মাঠে থাকেন! বসন্তের কোকিল তিনি নন, আর কোন বার্তা শুভেন্দুর
অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি যে রাজনৈতিক কোনও কথা বলবেন না, তা ১৪ নভেম্বরের সভা থেকেই জানিয়েছিলেন। এদিনও সমবায় সপ্তাহ পালনের সভা থেকে একই কথা বলেন শুভেন্দু অধিকারী(subhendu adhikari)। এদিন তিনি বলেন, অনেকেই ভেবেছিলেন তিনি রাজনৈতিক কর্মসূচির কথা ঘোষণা করবেন। তিনি যাঁরা ভেবেছিলেন, তাঁরা ভুল ভেবেছিলেন।

বসন্তের কোকিল নন তিনি
এদিন মঞ্চ থেকে পূর্ব মেদিনীপুরের সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা কর্মীদের কয়েকজনের নাম উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শুধু প্রথম ধাপের নেতা কিংবা কর্মীই শুধু নন, দ্বিতীয়, তৃতী কিংবা চতুর্থ ধাপের নেতা কর্মীদের নামও তিনি জানেন। কেনান তিনি বসন্তের কোকিল নন, তাঁর সঙ্গে সাধারণ মানুষের আত্মিয় পরিচয় রয়েছে। প্রসঙ্গত এদিন নিজের ভাষণের শুরুতেই শুভেন্দু অধিকারী বলেন, সমবায়ের মধ্যে প্রায় ৫ লক্ষ পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে।

রামনগরের সভা নতুন কিছু নয়
বিভিন্ন রাজনৈতিক মহল থেকে ধরে নেওয়া হয়েছিল তিনি এই মঞ্চ থেকে রাজনৈতিক কোনও কিছু ঘোষণা করতে পারেন। যা তিনি করেননি। যার কারণও জানিয়েছএন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, অরাজনৈতিক সভা থেকে তিনি কোনও রাজনৈতিক ঘোষণা করবেন না। আর পাশাপাশি উল্লেখ করেন, সমবায় নিয়ে রামনগরের সভা নতুন কিছু নয়। এর আগে কলকাতায় রানি রাসমনি রোড, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও সভা হয়েছে। সেখানে সমবায়ীদের জড়ো করা হয়েছিল বলেও উল্লেখ করেন শুভেন্সদু অধিকারী।

ঘরে নয়, মাঠে থাকেন
আগের দিনের মতো এদিনও শুভেন্দু অধিকারী উল্লেখ করেন, করোনা থেকে ঘূর্ণিঝড়, তিনি সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন। প্রত্যেক ঘরে ঘরে ঢুকে আছেন বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে বলেন তিনি ঘরে নয়, মাঠে আছে। যদিও সূত্রের খবর অনুযায়ী, আম্ফানে শুভেন্দু অধিকারীর সাধারণ মানুষের পাশে থাকার কথা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কেউ কেউ। তাঁদের মতে আম্ফানের ঝড় হওয়ার পর সেখানে স্থানীয় বিধায়ক যাবেন নাকি, কলকাতা থেকে কোনও নেতা যাবেন।

যাবেন হলদি নদীর ধারে ছটপুজোর অনুষ্ঠানে
এদিনের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, অনুষ্ঠান শেষে, তিনি যাবেন নদীর ধারে। ছটপুজোর অনুষ্ঠানে। সেখানে প্রায় পাঁচ হাজার হিন্দিভাষী আছেন বলেও জানান। তিনি বলেন, সব সময় ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও তিনি বলেন না।

জনগণের পাশে থাকার বার্তা
গত অরাজনৈতিক সভার মতোই এদিনও তিনি জনগণের পাশে থাকার বার্তা দেন। প্রসঙ্গত গত সভা থেকেও তিনি বলেছিলেন, সাধারণ জনগণের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি যে বসে না থেকে লাগাতার কর্মসূচিতে থাকবেন, এদিন সেই কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিনের সমবায় নিয়ে আয়োজিত সভার শেষে শুভেন্দু অধিকারী জয়তু সমবায় স্লোগান দেন। তাঁর সঙ্গে গলা মেলান সভায় আসা সবাই।












Click it and Unblock the Notifications