Cyclone Dana-Local Train Update: সব ট্রেন নয়, শিয়ালদহ ডিভিশন লোকাল বাতিল নিয়ে ফের বড় আপডেট দিল রেল
Cyclone Dana-Local Train Update: শিয়ালদহ ডিভিশনে সমস্ত লোকাল বাতিল নয়। কিছু শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে জানাল পূর্ব রেল। সাইক্লোন দানার প্রভাবের কথা ভেবে এবং যাত্রী নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে শিয়ালদহ ডিভিশনে সমস্ত লোকাল বাতিল হচ্ছে না (Cyclone Dana-Local Train Update) । এর আগে ঘুর্নিঝড় দানার আশঙ্কা শিয়ালদহ ডিভিশনে রাত ৮টার পর সমস্ত লোকাল চলাচল বন্ধ রাখার কথা জানায় পূর্ব রেল। যা নিয়ে জনমানসে তীব্র ক্ষোভ তৈরি হয়। আর এরপরেই সিদ্ধান্ত বদল করে রেল।

যেখানে জানানো হয়, শিয়ালদহ ডিভিশনের ১৯০টি ইএমইউ লোকাল ট্রেন বাতিল থাকছে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ২৪.১০.২০২৪ তারিখে। রাত ৮টা থেকে শুক্রবার ২৫.১০.২০২৪ তারিখ সকাল ১০টা পর্যন্ত ট্রেনগুলি বাতিল থাকবে (Cyclone Dana-Local Train Update) বলে জানানো হয়েছে।
Cyclone Dana-Local Train Update: এক নজরে কোন কোন ট্রেন বাতিল থাকছে-
- শিয়ালদহ - ক্যানিং শাখায় ১৩টি আপ ও ১১টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- সোনারপুর - ক্যানিং শাখায় ৩টি আপ ও ৪টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- শিয়ালদহ - লক্ষ্মীকান্তপুর শাখায় ১৫টি আপ ও ১০টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- শিয়ালদহ - বজবজ শাখায় ১৫টি আপ ও ১৪টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- শিয়ালদহ - সোনারপুর শাখায় ৪টি আপ ও ৭টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- সোনারপুর - বারুইপুর শাখায় ১টি আপ ও ১টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- শিয়ালদহ - বারুইপুর শাখায় ৭টি আপ ও ৯টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- শিয়ালদহ - নৈহাটি শাখায় ২টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- লক্ষ্মীকান্তপুর - বারুইপুর শাখায় ১টি আপ ও ২টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- শিয়ালদহ - ডায়মন্ড হারবার শাখায় ১৫টি আপ ও ১৫টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- লক্ষ্মীকান্তপুর - নামখানা শাখায় ১০টি আপ ও ৯টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- শিয়ালদহ/বারাসাত - হাসনাবাদ শাখায় ১১টি আপ ও ৯টি ডাউন লোকাল বাতিল থাকবে।
- সার্কুলার রেলওয়ে শাখায় ১টি আপ ও ১টি ডাউন লোকাল বাতিল থাকবে।
অন্যান্য শাখায় ইএমইউ পরিষেবা চালু থাকবে।
২৪.১০.২০২৪ তারিখে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন রুটে শেষ ইএমইউ পরিষেবা নিম্নরূপ থাকবে:
- শিয়ালদহ - নামখানা : ছাড়ার সময় ১৮:৫৫
- নামখানা - শিয়ালদহ : ছাড়ার সময় ১৭:৩৫
- শিয়ালদহ - লক্ষ্মীকান্তপুর : ছাড়ার সময় ১৯:৩৬
- লক্ষ্মীকান্তপুর - শিয়ালদহ : ছাড়ার সময় ১৮:৪০
- শিয়ালদহ - ডায়মন্ড হারবার : ছাড়ার সময় ১৯:৪৫
- ডায়মন্ড হারবার - শিয়ালদহ : ছাড়ার সময় ১৮:৩২
- শিয়ালদহ - ক্যানিং : ছাড়ার সময় ১৯:৩০
- ক্যানিং - শিয়ালদহ : ছাড়ার সময় ১৮:৪৫
- শিয়ালদহ - বারুইপুর : ছাড়ার সময় ২০:০০
- বারুইপুর - শিয়ালদহ : ছাড়ার সময় ২০:২৫
- শিয়ালদহ - কোমাগাতা মারু বজবজ : বালিগঞ্জ থেকে ছাড়ার সময় ২০:০০
- কোমাগাতা মারু বজবজ - শিয়ালদহ : ছাড়ার সময় ২০:৫৩
- শিয়ালদহ - সোনারপুর : ছাড়ার সময় ১৮:৩০
- সোনারপুর - শিয়ালদহ : ছাড়ার সময় ১৮:০৪
- শিয়ালদহ - হাসনাবাদ : ছাড়ার সময় ১৯:৩০
- হাসনাবাদ - শিয়ালদহ : ছাড়ার সময় ১৮:৫৫












Click it and Unblock the Notifications