১৫ নয়, কয়েকগুণ জেএমবি জঙ্গি ছদ্মবেশে ভারতে! বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে
খাগড়াগড়ের পরে গয়া বিস্ফোরণ, পাওয়া গিয়েছিলেন জেএমবি (jmb)যোগসূত্র। সাম্প্রতিক সময়ে প্রথমে তদন্তকারীরা জানতে পারেন গত মাস দুই তিনেকে এই রাজ্যের সীমান্ত পার হয়েছে অন্তত ১৫ জন জঙ্গি এদেশে ঢুকেছে। যদি ধৃতদের জিজ্ঞাসাবাদ
খাগড়াগড়ের পরে গয়া বিস্ফোরণ, পাওয়া গিয়েছিলেন জেএমবি (jmb)যোগসূত্র। সাম্প্রতিক সময়ে প্রথমে তদন্তকারীরা জানতে পারেন গত মাস দুই তিনেকে এই রাজ্যের সীমান্ত পার হয়েছে অন্তত ১৫ জন জঙ্গি এদেশে ঢুকেছে। যদি ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ১৫ নয়, আরও কয়েকগুণ জঙ্গি ছদ্মবেশে আশ্রয় নিয়েছে এদেশের বিভিন্ন রাজ্যে।

গত শনিবার পুলিশের হাতে ধৃত তিন জেএমবি জঙ্গিকে টানা জেরা করছে কলকাতা পুলিশের এসটিএফ। তাতে যে তথ্য সামনে আসছে তাতে জানা গিয়েছে ১৫ বছর এদেশে বসবাস করে সেলিম মুন্সি নামে নামে এক যুবক জেএমবির স্লিপার সেলের সদস্যদের এদেশে থাকার ব্যবস্থা ও ভুয়ো পরিচয়পত্র যোগার করার ব্যবস্থা করে দিয়েছিল। অন্যদিকে একই সময়ে লখনৌতে ধরা পড়েছে দুই সন্দেহভাজ। যার জেরে এনআইএ-ও কলকাতার ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায়।
অন্যদিকে এসটিএফ-এর হাতে ধৃত নাজিউর-সহ তিনজন বাংলাদেশে বিভিন্ন কেসের আসামী। তারা সে দেশে জেল খেটেছে। তাদের মতো আরও অনেকে জেল থেকে ছাড়া পাওয়ার পরে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়েছে এবং পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে। সংখ্যাটা কোনওভাবেই ৪০ -এর কম নয়। আর সীমান্ত পেরিয়ে এদের গন্তব্য বাংলা ছাড়া জম্মু ও কাশ্মী, উত্তর প্রদেশ, তেলেঙ্গানার মতো রাজ্য। ধৃতদের জেলা করে অনুপ্রবেশকারীদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই অনুযায়ী, একটি তালিকাও তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত কয়েকটি নাম সামনে এসেছে। এদের মধ্যে রয়েছে সালাউদ্দিন ভুইয়াঁ, আবুল কালাম আজাদ, মেহফুজ রহমানের মতো নাম।
গোয়েন্দাদের তরফে নাম জোগার করা ছাড়াও, বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেও, নাম নিয়ে তা মিলিয়ে দেখার চেষ্টা করা হবে। তবে একসঙ্গে ৪০-এর আশপাশে জেএমবি জঙ্গি এদেশে ঢুকে পড়ায় তাদের সম্ভাব্য কর্মকাণ্ড নিয়েও চিন্তায় গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications