অসম-সহ উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্প, তীব্রতায় কাঁপল উত্তরবঙ্গের মাটিও

অসমের গুয়াহাটি কেঁপে উঠল ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। এদিন বিকেল ৪টা ৪১ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে। এর প্রভাব উত্তরবঙ্গ এবং প্রতিবেশী ভুটানেও পড়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্টে জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উদালগুড়ি জেলায় এবং এর গভীরতা ছিল মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এই ঘটনায় সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি লিখেছেন, "অসমে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য আমি প্রার্থনা করছি। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি!"

ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ এক্সে ছবি ও আপডেট শেয়ার করেছেন। উত্তরবঙ্গেও কম্পনের প্রভাবে সাধারণ মানুষের মধ্যে হইচই পড়ে গিয়েছে। রবিবারের বিকেলে অনেকেই পুজোর কেনাকাটা করতে বেরিয়েছিলেন। তার মাঝে কম্পন অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই কৌতুহল ও উত্তেজনা তৈরি হয়।

এমনিতেই উত্তরবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারত বেশি মাত্রার ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় প্রায়শই এখানে ভূমিকম্পের সম্ভাবনা থাকে। এই এলাকা দিয়ে ফল্ট লাইন যাওয়ায় ভবিষ্যতে বিরাট বড় মাত্রার ভূমিকম্প হতে পারে বলেও আগে সতর্কবার্তা দিয়েছেন ভূ-বিজ্ঞানীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+