প্রশান্ত কিশোর কি 'জোটপ্রস্তাব'ও দিচ্ছেন! উপনির্বাচনের আগে কংগ্রেসের 'দাবি'তে চাঞ্চল্য

তৃণমূলের জেলা সভাপতি বিজেপির কাছে হারতে কিংবা আর কিছু হারাতে রাজি নন। সূত্রের খবর অনুযায়ী, উত্তর দিনাজপুর তৃণমূল সভাপতি কংগ্রেসের কাছে জোটের প্রস্তাব দিয়েছেন কালিয়াগঞ্জের উপনির্বাচনের জন্য।

তৃণমূলের জেলা সভাপতি বিজেপির কাছে হারতে কিংবা আর কিছু হারাতে রাজি নন। সূত্রের খবর অনুযায়ী, উত্তর দিনাজপুর তৃণমূল সভাপতি
কংগ্রেসের কাছে জোটের প্রস্তাব দিয়েছেন কালিয়াগঞ্জের উপনির্বাচনের জন্য। জেলা তৃণমূল সূত্রে খবর, এব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা
করেননি কানাইয়ালাল আগরওয়াল। কিংবা কথা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।

কংগ্রেসকে প্রস্তাব তৃণমূলের

কংগ্রেসকে প্রস্তাব তৃণমূলের

সূত্রের খবর অনুযায়ী, বিজেপিকে রুখতে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের কাছে জোটের প্রস্তাব দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। তাঁর প্রস্তাব কংগ্রেস তৃণমূল প্রার্থীকে সমর্থন করুক।

 কানাইয়ালাল আগরওয়ালের যুক্তি

কানাইয়ালাল আগরওয়ালের যুক্তি

সূত্রের খবর অনুযায়ী, নিজের বক্তব্যে সমর্থনে যুক্তিও খাঁড়া করেছেন কানাইয়ালাল আগরওয়াল। তাঁর দাবি, রায়গঞ্জ লোকসভায় বিজেপির কাছে হার হলেও এই বিধানসভায় তৃণমূলের সংগঠন খুবই ভাল। তার সঙ্গে কংগ্রেসের ভোট যোগ হলে বিজেপিকে হারানো যেতে পারে। গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রায়
৬১ হাজারের মতো ভোট পেয়েছিল। অন্যদিকে, কংগ্রেস পেয়েছিল প্রায় ১৮ হাজারের মতো ভোট। তবে সমগ্র রায়গঞ্জে তারা ছিল চতুর্থ স্থানে।

'প্রস্তাব' খারিজ কংগ্রেসের

'প্রস্তাব' খারিজ কংগ্রেসের

তবে কংগ্রেসের তরফে তৃণমূলের প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জেলা কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই কেন্দ্রে তাদের সঙ্গে জোট হবে বামেদের। আর কংগ্রেস প্রার্থী হবেন প্রয়াত বিধায়কের কন্যা ধীতশ্রী রায়।

২০১৬-র বিধানসভা নির্বাচনে অবস্থান

২০১৬-র বিধানসভা নির্বাচনে অবস্থান

২০১৬-র বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা দখল করেছিল কংগ্রেস। বাম ও কংগ্রেসের জোটপ্রার্থী প্রথমনাথ রায় জয়ী হয়েছিলেন। গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তাই সেখানে ফের নির্বাচন হতে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+