দিল্লিতে হিংসায় জখম উত্তর দিনাজপুরের বাসিন্দা, ভর্তি হাসপাতালে
দিল্লিতে হিংসায় জখম উত্তর দিনাজপুরের বাসিন্দা, ভর্তি হাসপাতালে
দিল্লিতে শ্রমিকের কাজ করতে গিয়ে দাঙ্গার মাঝে পড়ে গুরুতর জখম হলেন উত্তর দিনাজপুরের বাসিন্দা। তার নাম আজিজ শেখ। বাড়ি পাজোল ইটাহারে। মাত্র দশদিন আগেই তিনি দিল্লিতে শ্রমিকের কাজে গিয়েছিলেন।জখম অবস্থায় গুরুতর জখম অবস্থায় সেখানকার আর্মি হাসপাতালে তার চিকিৎসা করা হয়। পরবর্তীকালে গ্রামের অন্য শ্রমিকদের সাহায্যে উত্তর দিনাজপুর রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল তাকে নিয়ে আসে হয়। যদিও চিকিৎসার প্রয়োজনে তাকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে দিল্লির হিংসার ছবি মনে পড়তেই কেঁপে কেঁপে উঠছেন আজিজ শেখ। উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। মাত্র দশদিন আগে ইটাহারের বাসিন্দা আজিজ বাবু গ্রামের অন্যান্য আরো কিছু শ্রমিকের সঙ্গে কাজের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন দিল্লিতে। এর আগেও সেখানে কাজ করেছেন তিনি। দাঙ্গার দিন কাজ করতে চাঁদনি চক থেকে দরিয়াগঞ্জে যাচ্ছিলেন তিনি। সেখানকার জামা মসজিদ পেরোতেই পেছন থেকে ভারী কিছু বস্তু দিয়ে হঠাৎ তার ওপর আক্রমণ চালানো হয়। এরপর আর কিছুই মনে করতে পারছেন না আজিজব। ঘটনার ৪ ঘন্টা পর যখন তার চোখ খুলল তখন নিজেকে আর্মি হাসপাতালে পেয়েছিলেন তিনি।
তার দাবি দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা চলাকালীন এই ঘটনা হয়েছে। হাসপাতালে চোখ খোলার পর সেখানকার এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন নিয়ে দিল্লির বাড়ির মালিককে ফোন করেন তিনি। সেখানে থাকা গ্রামের অন্যান্য শ্রমিকরা চটজলদি চলে আসে হাসপাতালে। সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে নিয়ে চলে আসা হয়।












Click it and Unblock the Notifications