দিনাজপুরে গোমূত্র পান ও পরামর্শ শিবির বিজেপির
দিনাজপুরে গোমূত্র পান ও পরামর্শ শিবির বিজেপির
করোনা ভাইরাস প্রতিরোধে নিজেরা গোমুত্র পান করার পাশাপাশি সাধারন মানুষকে গোমুত্র পান করার পরামর্শ দান কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।

বিজেপির এই গোমুত্র পান করা কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে জেলা সদর রায়গঞ্জ শহরে। যদিও চিকিৎসকদের মতে গোমুত্র পান করোনা ভাইরাস প্রতিরোধে কোনও ওষুধ বা প্রতিষেধক নয়।
বিজেপি নেতৃত্বের দাবির পাশাপাশি বিশ্বাসও পৌরানিক মত অনুযায়ী ভাইরাস প্রতিরোধে করার জন্য তারা এই উদ্যোগ গ্রহন করেছেন।
বিজ্ঞানসম্মত সমর্থন না থাকা স্বত্তেও করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিজেপির পক্ষ থেকে এদিন রায়গঞ্জ শহরের গোশালা এলাকায় গো - মাতা পূজার পাশাপাশি গনহারে গোমূত্র পান কর্মসূচি পালন করা হয়।
বিজেপির শহর শাখার পক্ষ থেকে দলীয় কর্মীরা এদিন গোশালায় গিয়ে গরুদের পূজা করার পাশাপাশি সকলে মিলেই গোমূত্র পান করেন। তাদের দাবি দীর্ঘদিন ধরেই গোমূত্র ব্যাকটেরিয়া ও ভাইরাস রোধে সক্ষম বলে প্রমানিত। সেই কারনেই তাদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়েছে। তাদের এই ধারণা স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রচার করা হবে।
যদিও স্থানীয় চিকিৎসক শান্তনু দাসের মতে, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোমূত্রের কোনও কার্যকারিতা রয়েছে বলে বিজ্ঞান সমর্থন করে না।












Click it and Unblock the Notifications