Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

North Bengal: বদলে যাচ্ছে ট্র্যাক, ভুলে যাবেন ঝাঁকুনি, আরও দ্রুত পৌঁছানো যাবে উত্তরবঙ্গে! বড় কাজ সারছে রেল

North Bengal Train: সময় যত গড়াচ্ছে উত্তরবঙ্গের ট্রেন পরিষেবায় বিশেষ নজর দিচ্ছে ভারতীয় রেল! একাধিক দূরপাল্লার ট্রেন হাওড়া কিংবা শিয়ালদহ থেকে চালানো হয়। এমনকী ভিড় সামাল দিতে কলকাতা স্টেশন থেকেও উত্তরবঙ্গের জন্য চালানো হয়। ফলে উত্তরবঙ্গের রেল পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট চাপ আছে। আর তাই উত্তরবঙ্গের রেল পরিকাঠামোকে ঢেলে সাজানোর উদ্যোগ ভারতীয় রেলের (Indian Rail)।

একদিকে অমৃত ভারত প্রকল্পে (Amrit Bharat Station Scheme) একাধিক স্টেশনগুলিকে নতুন ভাবে তৈরি করা হচ্ছে। অন্যদিকে রেলওয়ে ট্র্যাকের (North Bengal Train) আধুনিকীকরণেরও কাজ চলছে। তেমনটাই কাজ চলছে মালদহে (Malda Station)। ইতিমধ্যে মালদহ স্টেশনকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। একেবারে বিমানবন্দরের বাইরের পরিকাঠামোকে তৈরি করা হয়েছে।

North Bengal Train

এক ঝলকে দেখলে রেলস্টেশন নাকি বড় কোনও মেট্রো শহরের বিমানবন্দর বুঝবেন না! এর সঙ্গেই স্টেশনের মধ্যে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সেখানে ট্র্যাকের আধুনিকীকরণের কাজ করছে রেল। জানা যাচ্ছে, টাউন স্টেশন থেকে চামাগ্রাম স্টেশন পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রেলপথকে একেবারে আধুনিক ভাবে তৈরি করা হচ্ছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই স্টেশন এবং লাইনে বাড়বে রেলের গতি।

একই সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য অনেকটাই বেড়ে যাবে বলেও আশা আধিকারিকদের। একই সঙ্গে আগের তুলনায় রেলপথ নিরাপদ হবে বলেও মনে করা হচ্ছে। প্রযুক্তিগত উন্নয়নের এই কাজে ইতিমধ্যেই পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর সেই মতো বৃহস্পতিবার থেকেই মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ে ট্র্যাকের প্রযুক্তিগত বদলের কাজ শুরু হয়। আর এই কাজ সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন রেল দফতরের ইঞ্জিনিয়াররা। ছিলেন শীর্ষ আধিকারিকরাও।

Take a Poll

রেল সূত্রে জানা গিয়েছে, এতদিন যে রেললাইন ছিল তাতে প্রতি ১৩ মিটার অন্তর রেলকে ফিসপ্লেট দিয়ে সংযুক্ত করা থাকতো। এবার নতুন লাইনে ২৬০ মিটার ব্যবধানে রেললাইন যুক্ত হবে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে ঝাঁকুনি, বাড়বে সমস্ত দূরপাল্লার গতি। আগামী দুই মাসের মধ্যে এই আধুনিকিকরনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা। আর সেই লক্ষ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে রেলের এক সূত্রে জানা গিয়েছে, আগামিদিনে এই কাজ উত্তরবঙ্গের একাধিক লাইনেই করা হবে। তাতে উত্তরের রেল ব্যবস্থায় অনেকটাই গতি আসবে বলেও আশা শীর্ষ আধিকারিকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+