North Bengal Train: পদাতিক সহ উত্তরবঙ্গের একাধিক ট্রেনের সময় বদল! টিকিট কাটা নেই তো?

North Bengal Train: উৎসব শুরুর আর ১২ টা দিনও বাকি নেই! পুজোয় মাতবে আপামর বাঙালি। উৎসব মানেই শুধুই ঠাকুর দেখা, বহু মানুষ এই সময় বেড়াতে যান। উত্তরবঙ্গে যাওয়ার জন্য একেবারে লাইন পড়ে যায়। টিকিট পাওয়া রীতিমত চ্যালেঞ্জ হয়ে যায়। কিন্তু জানেন কি উত্তরবঙ্গ যাওয়ার তিনটি জনপ্রিয় ট্রেনের সময়সুচিতে বেশ কিছু বদল আনা হচ্ছে।

এমনকি ট্রেনগুলির (North Bengal Train) গতিও বাড়ছে। ফলে অনেক আগেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে যাত্রীদের। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি আনা হয়েছে। সেই মতো আপ এবং ডাউন পদাতিক এক্সপ্রেসের (PADATIK EXPRESS, SEALDAH) সময়ে বেশ কিছু বদল আনা হয়েছে।

North Bengal Train

নিউ আলিপুরদুয়ার পর্যন্ত শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ছুটবে ইলেকট্রিক ইঞ্জিনে। ফলে অনেক দ্রুত ছুটতে সক্ষম হবে এই ট্রেন। অন্যদিকে ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস (vivek express) এবং কামাখ্যা-গয়া-কামাখ্যা এক্সপ্রেসের (Kamakhya Express) ট্র্যাকশনেও পরিবর্তন হচ্ছে (North Bengal Train) ।

North Bengal Train: গতি আরও বাড়বে ট্রেনগুলির

এমনটাই রেল (North Bengal Train) সূত্রে জানা গিয়েছে। আর এই ট্র্যাকশন পরিবর্তন হবে নিউ কোচবিহার এবং নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। ফলে পদাতিকের মতোই এই দুই ট্রেনের গতি আরও বাড়বে বলে জানাচ্ছে ভারতীয় রেল। আর এই কারণে আলিপুরদুয়ার, কাটিহার সহ একাধিক ডিভিশনের স্টেশনে সময় বদল আনা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা ভেবেই তা আনা হয়েছে বলেও রেলসূত্রে জানা গিয়েছে।

North Bengal Train: পদাতিক এক্সপ্রেসের সময়সীমা?

জলপাইগুড়ি স্টেশনে পদাতিক এক্সপ্রেস সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়ত এবং সাড়ে ৯টায় ছেড়ে যেত। সময় বদলে এখন থেকে পাঁচ মিনিট আগে এই ট্রেন এনজেপি স্টেশনে ঢুকবে। এমন ভাবে প্রত্যেক স্টেশনে পাঁচ মিনিট আগে পৌঁছে যাবে। একই ভাবে ডাউন পদাতিক এক্সপ্রেসের সময় বদলাচ্ছে। যেমন রাত ৯টা ৪২ মিনিটে ছাড়বে কিষাণগঞ্জ, ১০টা ১০ মিনিটে ডালখোলা এবং ১১টা ২৭ মিনিটে সামসি স্টেশন থকে ছাড়বে।

একই ভাবে আপ এবং ডাউন লাইনেও বিবেক এক্সপ্রেসের সময়সীমা কয়েক মিনিট করে এগিয়ে এসেছে। নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝাড় এবং নিউ আলিপুরদুয়ার স্টেশনে থাকবে একটি হলেও আগের সময়ের অনেকটাই আগে। অন্যদিকে ডাউন কামাখ্যা এক্সপ্রেসের সময় বদল ঘটছে। তবে তা শুধুই নিউ আলিপুরদুয়ার স্টেশনে বলে জানা যাচ্ছে ((North Bengal Train)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+