সপ্তাহে রোজ চলবে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ ট্রেনটি! বড় ইঙ্গিত মোদীর মন্ত্রীর, যুক্ত হল LHB কোচও

North Bengal Train: উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবর। আরও নিরাপদ হতে চলেছে ট্রেন যাত্রা। বদলে গেল বালুরঘাট-হাওড়াগামী ট্রেনের (Balurghat To Howrah Train) কোচ। এবার থেকে আধুনিক LHB কোচ নিয়ে ছুটবে এই ট্রেন। সম্প্রতি এই ট্রেনের আধুনিক কোচের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ওই কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ একাধিক শীর্ষ আধিকারিক।

আধিকারিকদের দাবি, নয়া কোচগুলি একেবারেই আধুনিক। এতে একদিকে যাত্রীরা অনেক বেশি নিরাপদে যেতে পারবেন। একই ভাবে যাত্রা পথ আরও আরামদায়ক হবে বলেও জানাচ্ছেন আধিকারিকরা। এমনকি ধীরে ধীরে ঝাঁকুনি পর্যন্ত আধুনিক LHB কোচে (North Bengal Train) থাকবে না বলে দাবি।

North Bengal Train

অন্যদিকে সুকান্ত মজুমদার বলেন, বাংলা সহ বালুরঘহাস্ট স্টেশনেরও মান উন্নয়নের কাজ চলছে। আর তা খনুব শীঘ্রই শেষ হবে। অন্যদিকে পুরানো কোচ নিয়েই বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে চলত। এবার তা বদলে LHB কোচ দেওয়া হল। এতে আরও বেশি করে যাত্রীরা উপকৃত হবেন বলে দাবি কেন্দ্রীয়মন্ত্রীর। তাঁর কথায়, ট্রেনটি আগে সপ্তাহে একদিন চলত। এখন সপ্তাহ পাঁচদিন চলে। আর তা দীর্ঘ লড়াই'য়ে সম্ভব হয়েছে। তবে আগামীদিনে সাতদিনই বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে যাতে চালানো যায় সেই চেষ্ণটা চালানো হচ্ছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয়মন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, বালুরঘাটের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেন বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে। বহু মানুষ এই ট্রেনে যাত্রা করে থাকেন। আগে মাত্র দুদিন এই ট্রেনটিকে চালানো হতো। যার ফলের সমস্যার মধ্যে পড়তে হতো মানুষকে। আরও বেশিদিন যাতে ট্রেনটিকে চালানো সম্ভব হয় সেই দাবি ছিল যাত্রীদের। ২০২০ সাল থেকে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে পাঁচদিন চলতে শুরু করল। বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার সাংসদ হওয়ার এই বিষয়ে রেলমন্ত্রীর কাছে আবেদন জানান। আর তা মেনে নেয় রেল।

দীর্ঘ সময় ধরে পুরনো কোচেই ট্রেনটিকে চালানো হতো। তবে এবার থেকে আধুনিক LHB কোচ নিয়ে ছুটবে। সপ্তাহে পাঁচদিনই ট্রেনটিতে এই কোচ থাকবে। বলে রাখা প্রয়োজন, বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। আরফ তা ছাড়ে ৮টা বেজে ৪৫ মিনিটে। হাওড়ায় ভোরেই পৌঁছে দেয় ট্রেনটি।

Take a Poll

একই ভাবে হাওড়া থেকে সকাল ৭টা বেজে ৫০ মিনিটে ছাড়ে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস। সেটি সেখানে পছয় বিকেল ৫টার আশেপাশ সময়। যাত্রীদের সুবিধার কথা ভেবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চালানো হয়। শনিবার এবং রবিবার এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+