মাত্র ১০ মিনিটের প্রচন্ড ঘূর্ণিঝড়, মুহূর্তে 'ধ্বংসস্তুপে' গোটা গ্রাম! শিউরে উঠবেন ছবি দেখলে
North bengal Storm Alert: ছিল বৃষ্টির পূর্বাভাস। সন্ধ্যার পর উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস। কিন্তু রবিবার সাত সকালেই প্রচন্ড ঘূর্ণিঝড়ের (Cyclone) তান্ডবলীলা চাক্ষুষ করলেন মালদার মানিকচক ও ভূতনীর বেশকিছু এলাকার বাসিন্দারা। এদিন সকাল ৬টা নাগাদ হঠাৎ করেই মানিকচকের আকাশ কালো মেঘে ঢাকা পড়ে। দেখতে দেখতে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়।
প্রায় ৪০ মিনিট ধরে চলে ঝড়-বৃষ্টি (North bengal Storm Alert) । সঙ্গে মুহুরমুহুর পড়তে থাকে বাজ। তবে মিনিট দশেকের মতো প্রচন্ড ঘূর্ণিঝড় বয়ে যায় মানিকচকের ভূতনীর শংকরটোলা ও কালীটোলা বাঁধ এলাকায়। ঝড়ের তান্ডবে ভূতনীর রিং বাঁধে বড়ো বড়ো সরকারি গাছ ও গাছের ডালপালা ভেঙে পড়ে।

এছাড়াও এলাকায় কয়েকটি বড়ো বড়ো আমগাছের ডালপালা ভেঙে পড়ার খবর মিলেছে। কিছু কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। এলাকার বেশ কয়েকটি পরিবার গৃহহীন বলেই খবর। তবে শুধু ভূতনীর শংকরটোলা এবং কালীটোলা বাঁধ এলাকাতেই নয়, এদিন সাত সকালে ঝড়ের তান্ডবলীলা (North bengal Storm Alert) চলে মানিকচকের নাজিরপুর, লস্করপুর, লক্ষ্মীকোল সহ বেশ কিছু এলাকায়।
ঝড়ের তান্ডবে গাছ পড়ে একাধিক জায়গায় ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে গোটা এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতি। অন্যদিকে জলপাইগুড়িতেও এদিন সকাল থেকেই মেঘলা আকাশে ঢেকে ছিল কোচবিহারে। সকালের দিকে বৃষ্টি না থাকলেও বেলা বাড়তেই প্রবল বৃষ্টি শুরু হয়। বছরের প্রথম বৃষ্টিতে আবহাওয়া অনেকটাই ঠান্ডা করে দেয়।

North bengal Storm Alert: এক নজরে পূর্বাভাস -
আজ রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (North bengal Storm Alert) । বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

তবে বজ্রবিদ্যুত এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। শুধু আজ রবিবারই নয়, আগামীকাল সোমবারও একই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস (North bengal Storm Alert) ।












Click it and Unblock the Notifications