ডেপুটি মেয়রের উপর হামলা, প্রকাশ্যে খুনের হুমকি! তাও সবচেয়ে নিরাপদ শহর শিলিগুড়ি, বলছেন তৃণমূল মুখপাত্র
North Bengal News: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল ঘুটি সাজাতে ব্যস্ত। একদল আর এক দলের বিরুদ্ধে নানারকম অপবাদ কুৎসা ছড়িয়ে চলেছে। এর মধ্যেই শহর শিলিগুড়িতে রঙ খেলার দিন ডেপুটি মেয়রের ওপর আক্রমণের ঘটনায় রাজনীতির রঙ আরও ব্যাপক আকার ধারণ করল।
মুলত ডেপুটি মেয়রের ওপর হামলার ঘটনায় শিলিগুড়ির বিজেপি বিধায় শংকর ঘোষের মেয়রকে আক্রমণ করার ঘটনায়কে ঘিরে শোরগোল ঘাসফুল শিবিরে। বিজেপি বিধায়ককে পাল্টা বিঁধলেন দার্জিলিং জেলা সমতলের তৃণমূল মুখপাত্র বেদব্রত দত্ত।তাঁর কথায়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রতিদিন যত অপরাধ সংঘটিত হয় তার তুলনায় শিলিগুড়ি শহর সব চাইতে নিরাপদ জায়গায় রয়েছে। পাশাপাশি তিনি বিধায়কের উক্তির প্রতিবাদ জানিয়ে বিজেপি দলকে কুৎসা ছড়ানোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বলে কটাক্ষ করেন।

উল্লেখ্য, শনিবার শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার তাঁর এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে বিকেল চারটা নাগাদ হিলকার্ট রোড দিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। সে সময় আচমাই একদল দুষ্কৃতি তার গাড়ি আটকায়। এমনকী তাঁর গাড়ির বনেটে উঠে তাণ্ডব চালানোর পাশাপাশি তাকে খুনের হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ।
পরে তাদের মধ্যে কেউ ডেপুটি মেয়রকে চিনতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। শিলিগুড়ি থানায় ফোন করে তখনই গোটা বিষয়টি জানান ডেপুটি মেয়র। পরদিন রবিবার সশরীরে শিলিগুড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। সেদিনই ওই দুষ্কৃতি দলের দুজন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলের কাছে গিয়ে নিজেদের ভুল বুঝে আত্মসমর্পণ করতে এলে তাদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রকাশ্য দিবালোকে একজন ডেপুটি মেয়রের গাড়ি আটকে এই ধরনের ঘটনা মেনে নিতে পারছেন না শহরবাসী। ডেপুটি মেয়র মনে করছেন এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। যা রাজনৈতিকভাবেই তিনি প্রতিহত করবেন বলে জানান।
এদিকে গোটা বিষয়টি মেয়র গৌতম দেব শুনে শিলিগুড়ি থানায় ফোন করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া কথা বলেন বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি ঘটনাটিকে অনভিপ্রেত এবং বিচ্ছিন্ন একটি ঘটনা বলে মত প্রকাশ করেন।
অন্যদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ ডেপুটি মেয়রের ওপর হামলার ঘটনার কড়া ভাষায় নিন্দা জানিয়ে পুলিশের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে তার সমস্ত আক্রোশ গিয়ে পড়ে মেয়রের ওপর। তার কথায় মেয়রের উচিত ছিল প্রকাশ্যে পুলিশকে ভর্ৎসনা করা। তার অভিযোগ শিলিগুড়ির আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অন্যতম কারণ মেয়র গৌতম দেব।
বিধায়কের মেয়রের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে ঘাষফুল শিবির। এদিন বিধায়কের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন তৃণমূল মুখপাত্র বেদব্রত দত্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications