দিনের পর দিন কোচবিহারের বিভিন্ন সিনেমা হলে ঢুকিয়ে...! মনে পড়লেই এখনও শিউরে উঠছেন নির্যাতিতা
North Bengal News: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের সম্পর্ক! প্রায় দু'বছরের বেশি সময় জড়িয়ে সম্পর্কে। আর এই দীর্ঘ সময়ে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ। কিন্তু ঘটনা জানাজানি হতেই পলাতক অভিযুক্ত প্রেমিক। এই বিষয়ে নির্যাতিতা ওই তরুণী অভিযুক্তের পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা খুলে জানালেও তা মানতে নারাজ বলে অভিযোগ।
উলটে নানা ভাবে নির্যাতিতা ওই তরুণীকেই হেনস্তা করা হয় বলে অভিযোগ। এরপরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের পেস্টারঝাড় সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে (North Bengal News)।

জানা যায়, প্রায় ২ বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয় নির্যাতিতা এবং অভিযুক্তের। এরপর তাদের দেখা হতে থাকে একাধিকবার একাধিক জায়গায়। সময়ের সঙ্গেই সম্পর্কের গভীরতা ক্রমশ বাড়তে থাকে। আর সেই সুযোগে একাধিকবার সহবাসে জড়ায় দুজনে। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, বাড়ির লোকের অলক্ষে কোচবিহার পুলিশ লাইন সংলগ্ন এক যুবকের সাথে নির্যাতিতার সম্পর্ক গড়ে ওঠে।
শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোচবিহারের বিভিন্ন সিনেমা হলে সিনেমা দেখানোর অছিলায় অভিযুক্ত ওই যুবক সঙ্গে শারিরিক সম্পর্কেও জড়ায় বলেও অভিযোগ পরিবারের। কিন্তু যতবারই বিয়ের কথা সামনে এসেছে ততবারই এড়িয়ে যায়। আর সেখানেই সন্দেহ তৈরি হয় বলে দাবি।
আর এরপরেই ওই নির্যাতিতা বিয়ের দাবিতে অভিযুক্ত যুবকের বাড়িতে ধর্না দিতে বসে। সেই সময় তাঁকে একেবারে ধাক্কাধাক্কি করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী রাতে অভিযুক্তের বাড়ির লোক নির্যাতিতা ওই তরুণীকে নিজের বাড়িতে দিয়ে আসে বলেও অভিযোগ।
কিন্তু এতেও কার্যত মনোবল হারাননি। ঘটনার পরের দিন নির্যাতিতার বাড়ির লোক যুবকের সঙ্গে কথা বলতে গেলে যুবকের পরিবার তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তীব্র বচসা তৈরি হয়। এই ঘটনায় কোচবিহার সদর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্যাতিতার মেডিক্যাল করা হয়েছে।
অন্যদিকে ঘটনার পরেই এলাকা ছাড়া অভিযুক্ত যুবক। যদিও পুলিশের তরফে বিভিওন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় ওই নির্যাতিতা ও তার পরিবার দোষীর অভিযুক্ত ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়।












Click it and Unblock the Notifications