Indian Rail:বাংলায় ৬১টি রেল প্রকল্প, আসছে নতুন ট্রেন! রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই বড় সুখবর
North Bengal Indian Rail Update: দ্বিতীয়বার বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে সাংসদ হওয়ার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীত্ব লাভ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরে উত্তরবঙ্গের রেল সড়কসহ একাধিক বিষয় নিয়ে উন্নয়নের জন্য পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে তাকে। ইতিমধ্যেই বালুরঘাট স্টেশন'কে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে অত আধুনিক পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তোলার চেষ্টা চলছে কাজ শুরু হয়েছে।
এবার উত্তরবঙ্গ রেলওয়ে পরিষেবা আরও অত্যাধুনিক ভাবে গড়ে তোলার জন্য পদক্ষেপ নেওয়া হল (North Bengal Indian Rail Update) । দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার রেলের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবি রেলমন্ত্রীর কাছে তুলে ধরলেন শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

গত কয়েকদিন আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন সুকান্ত। রাজ্যের ৬১টি রেল প্রকল্প, যার মধ্যে দক্ষিণ দিনাজপুরের একাধিক রেল প্রকল্পও যুক্ত রয়েছে, সেই সমস্ত রেল প্রকল্পগুলির বাস্তব রূপায়ণের বিষয় নিয়ে সুকান্ত মজুমদার কথা বলেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। বালুরঘাটের সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ বাড়ানোর জন্য আবেদনপত্র জমা দিলেন তিনি।
শোনা যাচ্ছে, একাধিক রুটে বেশ কয়েকটি ট্রেনচালু হতে পারে। তাতে উত্তরবঙ্গ থেকে খুব সহজে দেশের বিভিন্ন প্রান্তে সেখানকার মানুষ পৌঁছে যেতে পারবে। এই বিষয়ে রেলমন্ত্রীর সবুজ সঙ্কেতও পাওয়া গিয়েছে বলেও সূত্রের খবর। তবে এইসব প্রকল্প বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারের সহযোগিতা দরকার।
জনগণের সার্বিক উন্নয়নের জন্য দল বা রাজনৈতিক রঙ দেখা উচিত নয় বলেও রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে উল্লেখ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এইসব প্রকল্প বাস্তবায়িত হলে বাংলায় যোগাযোগ ব্যবস্থা আরো উন্নততর হবে বলেই মনে করছেন। বলে রাখা প্রয়োজন, ভারতীয় রেলের মানচিত্রে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটু পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালাচ্ছে রেল।
এমনকি দীর্ঘদিনের দাবি মেনে বালুরঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত চলছে নতুন ট্রেন। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন থেকে ট্রেন চালানো এবং স্টপেজ বাড়ানো হয়েছে। রেল স্টেশনের মান উন্নয়নের পাশাপাশি লাইনগুলিকে আধুনিক করা হচ্ছে। গতি বাড়ানো হচ্ছে উত্তরগামী ট্রেনগুলির। অনেকের মতে, উত্তরবঙ্গ জুড়ে কার্যত রেলের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications