বাদুড়িয়ায় সরকারি প্রকল্পকেই পুজোর থিম করেছে প্রতিদ্বন্দ্বী সংঘ
রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পকে অবলম্বন করে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার প্রতিদ্বন্দ্বী সংঘের এবারের পুজোর বিশেষ আকর্ষণ 'আমার বাংলা'।
রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পকে অবলম্বন করে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার প্রতিদ্বন্দ্বী সংঘের এবারের পুজোর বিশেষ আকর্ষণ 'আমার বাংলা'। এটাই তাঁদের পুজোর বিষয়বস্তু বা থিম। বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের আনারপুর আধারমানিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ফুটে উঠেছে আদর্শ গ্রাম বাংলার ছবি।
সরকারি প্রকল্পই থিম
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন - কন্যাশ্রী, রূপশ্রী ও লোকপ্রসার সহ একাধিক প্রকল্পের এক দৃষ্টান্তমূলক প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে।
সচেতন করতে উদ্যোগ
রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের দরবারে পৌছে দেওয়ার এ এক অভিনব পন্থা খুঁজে বের করেছেন বাদুড়িয়ার এই পুজো উদ্যোক্তারা। কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্পের ফ্লেক্স ব্যানারের পাশাপাশি মণ্ডপের ভিতরেও দেখা মিলেছে পাট, তাল পাতা, কয়েৎবেল দিয়ে তৈরি একাধিক মডেল।
উপস্থিত পুরপিতা সহ অনেকেই
এই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বাদুড়িয়া পৌরসভার পৌরপিতা তুষার সিংহ, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি ও স্বরূপনগরের বিধায়িকা বীণা মন্ডল, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের পরিষদীয় দল নেতা নারায়ণ গোস্বামী ও বসিরহাট পুলিশ জেলার এসপি কে শবরী রাজকুমার সহ একাধিক সমাজসেবী মানুষ।
সাধুবাদ সকলের
বাদুড়িয়ার পৌরসভার চেয়ারম্যান তুষার সিংহের তত্ত্বাবধানে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাদুড়িয়াবাসী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications