Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার করোনায় সবার উপরে উত্তর ২৪ পরগনা, ৯ জেলার সংক্রমণ ১০-এর নিচে

বাংলার করোনায় সবার উপরে উত্তর ২৪ পরগনা, ৯ জেলার সংক্রমণ ১০-এর নিচে

বাংলার করোনায় সবার উপরে উত্তর ২৪ পরগনা। একমাত্র উত্তর ২৪ পরগনা জেলার করোনা সংক্রমণ ১০০-র উপরে সোমবার। কলকাতার সংক্রমণ ১০০-র সামান্য নিচে। আর বাংলার ৯ জেলার সংক্রমণ ১০-এর নিচে রয়েছে এদিন। কলকাতাকে টেক্কা দিয়ে দৈনিক সংক্রমণে ফের শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। সোমবারের করোনা বুলেটিনে বাকি ২১ জেলার সংক্রমণ ৫০-এর নিচে। উত্তর দিনাজপুরে মাত্র ১ জন সংক্রমিত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতা সক্রিয় ১২০০-র উপরে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৯৩ জন। উত্তর ২৪ পরগনায় ১০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণকে এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতার সংক্রমণ এদিন ১০০-র নিচে নামলেও উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ সেই ১০০-র উপরে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়েছে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৪৩৮৫। এদিন কলকাতায় ৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০২৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৮১০০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৫৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৩২৮৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৬৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৭৩৭৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৪৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮৩১২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬১০৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮ জন। হুগলিতে ২৯ জন বেড়ে আক্রান্ত ৮৩৫৫৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৮ জন, কোচবিহারে ১৩ জন, দার্জিলিংয়ে ৩১ জন, কালিম্পংয়ে ৫ জন, জলপাইগুড়িতে ১৭ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৫ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৪৬ জন, বীরভূমে ৮ জন, পুরুলিয়ায় ৫ জন, বাঁকুড়ায় ২০ জন, ঝাড়গ্রামে ৫ জন, পশ্চিম মেদিনীপুরে ১৮ জন, পূর্ব মেদিনীপুরে ১৪ জন, পূর্ব বর্ধমানে ১৭ জন, পশ্চিম বর্ধমানে ১২ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+