কলকাতাকে টেক্কা দিয়ে করোনা সংক্রমণে ৩ লক্ষ অতিক্রান্ত উত্তর ২৪ পরগনা, কোন জেলায় কত

কলকাতাকে টেক্কা দিয়ে করোনা সংক্রমণে ৩ লক্ষ অতিক্রান্ত উত্তর ২৪ পরগনা, কোন জেলায় কত

কলকাতাকে টেক্কা দিয়ে করোনা সংক্রমণে ৩ লাখ পেরিয়ে গেল উত্তর ২৪ পরগনা। কলকাতার দৈনিক করোনা সংক্রমণের থেকে দ্বিতীয় তরঙ্গে অনেক বেশি সংক্রমিত হয়েছে উত্তর ২৪ পরগনায়। এবার মোট পরিসংখ্যানেও কলকাতাকে টেক্কা দিয়ে আগে ৩ লক্ষ পেরিয়ে গেল মহানগরের প্রতিবেশী জেলা। দৈনিক সংক্রমণ বর্তমানে কলকাতার দ্বিগুণ উত্তর ২৪ পরগনায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৮ হাজারে নিচে নেমে গিয়েছে। বাংলায় ৭৯১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৮৯। উত্তর ২৪ পরগনায় ১৬৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৫৭৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪০৫২।

 একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৯৯৩৯৩। শুধু এদিনই কলকাতায় ৮৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৫৭৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৮৮০৯০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৭২৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১৫৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩০১৫২২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৮৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪০৫২ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৮৬৬২৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০৮৪৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৬৭৬ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫২৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৮৯৫৩ জন। হাওড়ায় আক্রান্ত ৮৭৬৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৩২ জন। হুগলিতে ৩৯৩ জন বেড়ে আক্রান্ত ৭৪৫৬৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৯৯ জন, কোচবিহারে ২৫০ জন, দার্জিলিংয়ে ৪৪৪ জন, কালিম্পংয়ে ৭৯ জন, জলপাইগুড়িতে ৫১০ জন, উত্তর দিনাজপুরে ১০৫ জন, দক্ষিণ দিনাজপুরে ১১১ জন, মালদহে ৫৮ জন, মুর্শিদাবাদে ৮৭ জন, নদিয়ায় ৪৪৩ জন, বীরভূমে ৬১ জন, পুরুলিয়ায় ২৯ জন, বাঁকুড়ায় ১৯১ জন, ঝাড়গ্রামে ৯৩ জন, পশ্চিম মেদিনীপুরে ২৬৯ জন, পূর্ব মেদিনীপুরে ৪৫৯ জন, পূর্ব বর্ধমানে ২৩২ জন, পশ্চিম বর্ধমানে ১৫৯ জন আক্রান্ত হয়েছেন এদিন।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+