কলকাতার পর করোনা ভাইরাস সংক্রমণে চিনকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনাও

কলকাতার পর করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনাও। কলকাতার সঙ্গে তালমিলিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ।

কলকাতার পর করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনাও। কলকাতার সঙ্গে তালমিলিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। চিনের পরিসংখ্যানকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছিল শহর কলকাতা। উত্তর ২৪ পরগনাও এবার চিনকে ছাপিয়ে গেল। করোনা সংক্রমণে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৮০০ ছাপিয়ে যাচ্ছে দুই জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৩৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৩৯। উত্তর ২৪ পরগনায় ৮৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা এখনও সাত হাজারের উপরে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৩৯০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৭৫৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৯২৪৭৫। শুধু এদিনই কলকাতায় ৮৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৩৯০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮২৫৬১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৫২৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৮৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৮৭২৪৪ জন। এই পরিসংখ্যান চিনের থেকেও বেশি। চিনে করোনা আক্রান্ত মোট ৮৬ হাজার ৩০৭। এদিন আক্রান্ত হয়েছেন ৮৬০ জন। মৃত্যু হয়েছে মোট ১৭৫৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৭৮০৯১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৩৯৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮১৬ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৮১৭৭। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৭ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৯৮ জন। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২৩২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৭৯০৮। হুগলিতে ২৬২ জন বেড়ে আক্রান্ত ২১২২৮ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৬৮২২, কোচবিহারে ৯৭৯২, দার্জিলিংয়ে ১৩২৬৭, কালিম্পংয়ে ১৫৮৮, জলপাইগুড়িতে ১০৪৯৯, উত্তর দিনাজপুরে ৫২৮৩, দক্ষিণ দিনাজপুরে ৭৪৩৬, মালদহে ১০৬৯৫, মুর্শিদাবাদে ৯৮৩৯, নদিয়ায় ১৪৬৮১, বীরভূমে ৭০৭২, পুরুলিয়ায় ৫৬৫৯, বাঁকুড়ায় ৮৮৩২, ঝাড়গ্রামে ২১৬৫, পশ্চিম মেদিনীপুরে ১৬৫৫৯, পূর্ব মেদিনীপুরে ১৬৭৬৯, পূর্ব বর্ধমানে ৮৯৪০, পশ্চিম বর্ধমানে ১১৬৭৯ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+