কলকাতা ও উত্তর ২৪ পরগনা উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণে, ৯ জেলায় স্বস্তি জারি

কলকাতা ও উত্তর ২৪ পরগনা উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণে, ৯ জেলায় স্বস্তি জারি

কলকাতা ও উত্তর ২৪ পরগনা উদ্বেগ বাড়াচ্ছে বাংলার করোনা সংক্রমণে। করোনার দৈনিক সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনা ১২৫-এরও উপরে। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া বাদে বাকি ১৯ জেলার সংক্রমণ ৫০-এর নিচে। বাংলার ৯ জেলার সংক্রমণ ১০-এর নিচে রয়েছে মঙ্গলবারও। কলকাতাকে টেক্কা দিয়ে দৈনিক সংক্রমণে ফের শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। পুরুলিয়া ও উত্তর দিনাজপুরে মাত্র ১ জন সংক্রমিত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতা সক্রিয় ১২০০-র উপরে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১২৭ জন। উত্তর ২৪ পরগনায় ১৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণকে এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ ১২৫-র উপরে উটে গিয়েছে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে সামান্য এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৪৫১২। এদিন কলকাতায় ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০২৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৮২১১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৩৪২৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৭১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৭৪৮৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৬৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮৩৬৮ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬১৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫২ জন। হুগলিতে ৪১ জন বেড়ে আক্রান্ত ৮৩৫৯৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৭ জন, কোচবিহারে ১৪ জন, দার্জিলিংয়ে ৩৫ জন, কালিম্পংয়ে ৬ জন, জলপাইগুড়িতে ৩৫ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৫ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৪০ জন, বীরভূমে ৮ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১৯ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৩ জন, পূর্ব মেদিনীপুরে ২৯ জন, পূর্ব বর্ধমানে ২৪ জন, পশ্চিম বর্ধমানে ২০ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+